অস্টেলিয়া ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা সিডনির মিন্টোতে মানবিক উদ্যোগ : অস্ট্রেলিয়ার ‘বিগেস্ট মর্নিং টি’ এর আয়োজন অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ যানবাহন খাতের সম্ভাব্য রাজস্ব নিয়ে কিছু হিসাব:রাষ্ট্রের আয় বাড়ানোর বিকল্প পথ কি নেই? স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল অ্যাওয়ার্ড অর্জন

অপরাধমূলক কর্মকাণ্ডে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

  • Reporter Name
  • Update Time : ০১:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ৩৪৬ Time View

বাংলাদেশ প্রতিনিধিঃ

অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার (ই্উনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩১(১) ধারা অনুযায়ী সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে তার স্বীয় চেয়ারম্যান পদে থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত ১৬ই জানুয়ারী স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় ও স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা কর্তৃক বাংলাদেশ সচিবালয় ঢাকা হতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব আবু রাফা মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে এই আদেশ প্রদান করা হয় এবং সাময়িকভাবে বরখাস্তের অনুলিপি সুনামগঞ্জের জেলা প্রশাসক ও দিরাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরণ করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহনের পর ক্ষমতার অপব্যবহার করে জারুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা তার আপন দাদা মৃত আসকির মিয়ার নাম বদল করে সেই জায়গাতে তার পিতা মৃত আব্দুল মতলিবের নাম লাগানো হয়।

এতে চেয়ারম্যানের আপন দুই চাচাতো ভাই সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ ও তার সহোদর সাংবাদিক জুহান প্রতিবাদ করলে ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে তার লাঠিয়াল বাহিনী নিয়ে দিরাই শহরের আরামবাগ এলাকায় সাংবাদিক দুই সহোদর জাকারিয়া হোসেন জুসেফ ও জুহানের বাসায় প্রবেশ করে আসবাবপত্র ভাংচুরের পাশাপাশি তাদের আহত করে চলে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়।

এই ঘটনায় আহত সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ বাদি হয়ে গত ৪ সেপ্টেম্বর ৩২৩/৩২৫/৩২৬ ধারায় চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে প্রধান আসামী করে দিরাই থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৮৫/২৩ইং।

মামলা দায়েরের পর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল আদালতে আত্মসমপর্ণ করলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জর করে কারাগারে পাঠান। ২৪ দিন কারাবরণ শেষে চেয়ারম্যান জামিনে মুক্ত হলেও বিজ্ঞ আদালম মামলাটি আমলে নিয়ে চার্জশিঠ দিলে স্থানীয় সরকার মন্ত্রনালয় এই তথ্যর ভিত্তিতে সত্যতা প্রমাণ হওয়ায় চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন মন্ত্রনালয়ের নির্দেশে সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন

অপরাধমূলক কর্মকাণ্ডে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

Update Time : ০১:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫