অস্টেলিয়া ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ০৬:৩০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৭ Time View

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা, গল্প লেখা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আবু ইসহাক সেন্টার ফর ইয়ুথ। নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে আবু ইসহাকের সাহিত্যকর্ম, জীবনের বিভিন্ন অধ্যায় এবং বাংলা সাহিত্য ও অভিধান রচনায় তাঁর অসামান্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি তাঁর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম খান। আবু ইসহাক সেন্টার ফর ইয়ুথের উপদেষ্টা শামসুল আলম রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাহিয়ান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি শ্যামসুন্দর দেবনাথ।

এছাড়াও বক্তব্য রাখেন জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রীনা রাণী দাশ, উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় পরিষদ সদস্য ও নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক ওসমানসহ আরও অনেকে।

বক্তারা আবু ইসহাকের সাহিত্যচর্চা, সমাজভাবনা এবং বাংলা ভাষার প্রতি তাঁর অনন্য অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগকে সাধুবাদ জানান। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আরও উৎসাহিত করার জন্য তারা আবু ইসহাক সেন্টার ফর ইয়ুথ এবং এর প্রতিষ্ঠাতা সভাপতি কে এম ধ্রুব কে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটি বিশেষভাবে পৃষ্ঠপোষকতা করেন ভয়েজ অব সিডনির সম্পাদক অর্ক হাসান। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে গল্প লেখা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Tag :
About Author Information

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

Update Time : ০৬:৩০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬