সিডনি, অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার অন্যতম ইসলামী সামাজিক সংগঠন ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল (IPDC)-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (ANIC)-এর যৌথ উদ্যোগে গত রবিবার, ২৬ জুলাই, সিডনির Bryan Brown Theatre & Function Centre, Bankstown-এ অনুষ্ঠিত হলো দিনব্যাপী “NEXT25: A Muslim Youth Summit”।
বিকেল ৩:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত অনুষ্ঠিত এই বিশেষ সম্মেলনে অংশগ্রহণ করেন অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তের তরুণ-তরুণী, অভিভাবক, আন্তর্জাতিক শিক্ষার্থী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বরা।
সম্মেলনের মূল প্রতিপাদ্য “Learn, Connect, Lead”। আয়োজকদের মতে, এই আয়োজনের লক্ষ্য হলো মুসলিম যুবসমাজকে ইসলামী মূল্যবোধের আলোকে ব্যক্তিগত উন্নয়ন, নেতৃত্ব, ক্যারিয়ার পরিকল্পনা এবং সমাজসেবায় অনুপ্রাণিত করা।
সম্মেলনে ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্রেকআউট সেশন, যার মধ্যে রয়েছে—
ইসলামসম্মত সম্পদ ব্যবস্থাপনা ও আর্থিক সচেতনতা,
ইসলামোফোবিয়ার প্রেক্ষাপটে আইন ও ন্যায়বিচার,
বৈবাহিক জীবন, সম্পর্ক ও পারিবারিক মূল্যবোধ,
অস্ট্রেলিয়ায় ক্যারিয়ার গঠন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্থায়ী বসবাস (PR) সংক্রান্ত দিকনির্দেশনা।
এছাড়াও মূল অধিবেশনে বক্তব্য রাখেন আন্তর্জাতিকভাবে সুপরিচিত ইসলামী বক্তা ও কমিউনিটি নেতৃবৃন্দ, যার মধ্যে রয়েছেন শায়খ ইয়াহইয়া ইব্রাহিম, শায়খ শাদি আল সুলাইমান, শায়খ ওয়াসিম রাজভি, ব্রাদার আহমদ বাসসাল, সিস্টার রামিয়া সুলতানসহ আরও অনেকে।
পরিবার নিয়ে অংশগ্রহণকারীদের জন্য থাকবে শিশু-কিশোরদের বিশেষ আয়োজন “Little Muslims”, যেখানে থাকবে ইন্টারঅ্যাকটিভ সায়েন্স শো, মোবাইল রিপটাইল শো, রোবোটিক্স ওয়ার্কশপ এবং বিভিন্ন শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম।
আয়োজকরা জানান, NEXT25 কেবল একটি সম্মেলন নয়; এটি মুসলিম তরুণদের জন্য নেতৃত্ব বিকাশ, নেটওয়ার্কিং, মেন্টরশিপ এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের একটি অনন্য প্ল্যাটফর্ম।
Reporter Name 








