অস্টেলিয়া ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

  • Reporter Name
  • Update Time : ০৩:১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১৫৩ Time View

স্টাফ রিপোর্টার: গত ৮ জুন সকালে মিটফোর্ড হাসপাতালের পাশে এক দুঃখজনক ঘটনায় “হকারমুক্ত ফুটপাত চাই” আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সোহানি (সোহানি সিফা)-কে অজ্ঞাতপরিচয় ব্যক্তি হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। পরবর্তীতে তিনি হাসপাতালে চিকিৎসা নেন এবং হাতে প্রায় ২১টি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী ১৪ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশনা রয়েছে।

ঘটনার পর “নিরাপদে চলি”-এর চেয়ারম্যান মোহাম্মদ আলিম উল্যাহ ব্যক্তিগতভাবে সোহানির বাসায় গিয়ে তার খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। তার এই মানবিক উপস্থিতি ও দ্রুত সাড়া দেওয়াকে উপস্থিত অনেকে দায়িত্বশীল ও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

আলিম উল্যাহ জানান, সোহানি কোনোভাবেই ভীত নন এবং তিনি তার সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও জানান, খুব শিগগিরই একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘটনার বিস্তারিত ও বর্তমান পরিস্থিতি জনসম্মুখে তুলে ধরা হবে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিভিন্ন অচেনা নম্বর থেকে ফোন করে পরিচয় গোপন রেখে ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে যারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পরিচয়ে যোগাযোগ করছেন, তাদের উচিত যথাযথ পরিচয় ও প্রক্রিয়া অনুসরণ করা, যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা আতঙ্কের সৃষ্টি না হয়।

সোহানির নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একইসঙ্গে নাগরিক উদ্যোগ ও জনসচেতনতামূলক কার্যক্রম যেন নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে পরিচালিত হতে পারে—এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

Update Time : ০৩:১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬