অস্টেলিয়া ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

টাঙ্গাইলে বিন্দুবাসিনী স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০৬:২১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১৭২ Time View

মাছুদুর রহমান মিলন, টাঙ্গাইল থেকে : টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়-এর ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার (৩ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজন বিদ্যালয় প্রাঙ্গণকে পরিণত করে এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

তিনি তার বক্তব্যে বলেন, এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি টাঙ্গাইলের গৌরব ও ঐতিহ্যের প্রতীক। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসময় সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, আমার জন্য দোয়া করবেন। টাঙ্গাইলের উন্নয়নের জন্য আমার প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি, নাটক ও কৌতুক পরিবেশনের মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরে। রবীন্দ্র ও নজরুল সংগীত থেকে শুরু করে লোকগীতি ও ব্যান্ড সংগীত, বিভিন্ন পরিবেশনায় মুগ্ধ হয় উপস্থিত দর্শকরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে আরও উৎসবমুখর ও স্মরণীয়।

দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে ১৪৭ বছরের গৌরবময় ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি বিদ্যালয়ের ভবিষ্যৎ অগ্রযাত্রার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

টাঙ্গাইলে বিন্দুবাসিনী স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ০৬:২১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬