অস্টেলিয়া ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
শিল্পী ইমরানের গানে মাতবে সিডনি রিহ্যাব নির্বাচন: আলিম উল্লাহর ভিন্ন দৃষ্টি স্বাস্থ্যমন্ত্রীর সাথে হামদর্দ প্রতিনিধিদের সাক্ষাৎ: জনস্বাস্থ্য রক্ষায় হামদর্দের সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা মুক্তির মানচিত্রে এক অবিনাশী নাম: জেনারেল এম এ জি ওসমানী টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত পরিবারের হাতে অনুদান প্রাপ্তির ফরম তুলে দেন পরিচালক জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিবের সাথে টাংগাইল জেলা কমিটির মতবিনিময় ইতিহাসের অবিনশ্বর নক্ষত্র: শহীদ শাফী ইমাম রুমী ইকো-ট্যুরিজম: বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপির সংবর্ধনা কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া

শিল্পী ইমরানের গানে মাতবে সিডনি

  • Reporter Name
  • Update Time : ০৬:১১:২০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৫ Time View
7

অর্ক হাসান: আগামী ২ মে ২০২৬ শনিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জমকালো সঙ্গীতানুষ্ঠান, যেখানে জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের গানে মুখরিত হবে প্রবাসী বাংলাদেশিদের হৃদয়। দীর্ঘদিন পর প্রিয় এই শিল্পীকে সরাসরি মঞ্চে দেখতে মুখিয়ে আছেন সিডনির সংগীতপ্রেমীরা।

এক যুগেরও বেশি সময় ধরে প্রবাসে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান ‘ফাগুন হাওয়া’। তাদের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবেই এবার আয়োজন করা হয়েছে এই বিশেষ কনসার্ট।

আয়োজক ফাগুন হাওয়ার কর্ণধার তিশা তানিয়া বলেন, “আমরা সবসময় চেষ্টা করি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য মানসম্মত সাংস্কৃতিক আয়োজন উপহার দিতে। শিল্পী ইমরান আমাদের সবার প্রিয় একজন গায়ক। তার উপস্থিতি এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও জানান, অনুষ্ঠানে ইমরান তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন, যা দর্শকদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা। ইতোমধ্যেই টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।
ইতিমধ্যে সংগীত শিল্পী ইমরান তার ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে পুরো টিমের ভিসা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই আয়োজনকে ঘিরে সিডনির প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজকরা আশা করছেন, এটি হবে চলতি বছরের অন্যতম সেরা সাংস্কৃতিক অনুষ্ঠান।

Tag :
About Author Information

শিল্পী ইমরানের গানে মাতবে সিডনি

শিল্পী ইমরানের গানে মাতবে সিডনি

Update Time : ০৬:১১:২০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬