অস্টেলিয়া ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

রিহ্যাব নির্বাচন: আলিম উল্লাহর ভিন্ন দৃষ্টি

  • Reporter Name
  • Update Time : ০৬:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ২২৪ Time View

অর্ক হাসান: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর আসন্ন নির্বাচনে ঐক্য পরিষদ প্যানেল থেকে পরিচালক প্রার্থী হিসেবে আলিম উল্লাহর নাম আলোড়ন সৃষ্টি করেছে। ভোটারদের ধারণা, কমিটিতে এমন নেতা থাকা জরুরি, যিনি দৃঢ় নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা ও জোরালো ভূমিকা নিতে সক্ষম।

তিনি দৃঢ়ভাবে মনে করেন, বর্তমান বাজারে জমির মূল্য উর্ধ্বমুখী, নির্মাণসামগ্রীর ব্যয় বেড়েছে এবং ক্রেতাদের ক্রয়ক্ষমতা সংকুচিত। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আলিম উল্লাহ শীর্ষ অগ্রাধিকার দিয়েছেন—সাশ্রয়ী আবাসন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, আধুনিক প্রযুক্তির বিস্তার, এবং সদস্যদের স্বার্থ ও স্বচ্ছতা নিশ্চিত করা।

ড্যাপ (ডিটেইলড এরিয়া প্ল্যান) সমস্যার পূর্ণ সমাধান তার অন্যতম লক্ষ্য। ২০০৮ সালের কাঠামোয় ফিরে নগর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব নিশ্চিত করা সম্ভব।

জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রির ফি কমানোও তার তৎপরতা তালিকায়। অতিরিক্ত ফি বৃদ্ধির কারণে হাজারো ক্রেতা নিবন্ধন সম্পন্ন করতে পারছেন না, যা বাজারে অচলাবস্থা সৃষ্টি করছে।

গত দুই বছরে রিহ্যাবের নেতৃত্বের দৃশ্যমান অগ্রগতি—
• ব্যাংক ঋণসীমা ২ কোটি থেকে ৪ কোটি টাকায় উন্নীত।
• জমি ও ফ্ল্যাট নিবন্ধন প্রক্রিয়া দ্রুত ও সহজ।
• ড্যাপ সংশোধনে নতুন প্রকল্পে ইউনিট সংখ্যা বৃদ্ধি সম্ভাব্য।
• সন্ত্রাসী চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ।
• বৃহৎ আবাসিক প্রকল্পে ফি কমানো ও নিবন্ধন ব্যয় হ্রাস।
• আইনি উদ্যোগে ইউটিলিটি জটিলতা নিরসন।
• সদস্য মৃত্যুতে পরিবারের জন্য ৫ লাখ টাকা আর্থিক সহায়তা।

আন্দোলনের মাধ্যমে রিহ্যাবের নির্বাচন প্রথা পুনরায় চালু করতে ঐক্য পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। আলিম উল্লাহর অবদান অপরিসীম—সংগঠনে গণতান্ত্রিক চর্চা পুনঃপ্রতিষ্ঠায় তার নেতৃত্ব আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে।

আলিম উল্লাহ দেশের সবচেয়ে বড় মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান এবং বাংলা সিনেমাকে ডিজিটালে রূপ দিতে যারা প্রথম এগিয়ে এসেছিলেন, সেই প্রতিষ্ঠিত কোম্পানি জাজ মাল্টিমিডিয়ার সিইও হিসেবে ১৫ বছর যাবত দায়িত্ব পালন করছেন।

খাত সংশ্লিষ্টরা মনে করেন, আলিম উল্লাহর দূরদর্শী পরিকল্পনা এবং গত দুই বছরের অর্জন ধারাবাহিকভাবে বজায় থাকলে রিহ্যাব শক্তিশালী, স্বচ্ছ ও গতিশীল নেতৃত্বের প্রতীক হয়ে উঠবে—যা দেশের আবাসন খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ নির্বাচন, যা খাতের ভবিষ্যতকে নির্ধারণ করবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

রিহ্যাব নির্বাচন: আলিম উল্লাহর ভিন্ন দৃষ্টি

Update Time : ০৬:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬