অস্টেলিয়া ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা সিডনির মিন্টোতে মানবিক উদ্যোগ : অস্ট্রেলিয়ার ‘বিগেস্ট মর্নিং টি’ এর আয়োজন অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ যানবাহন খাতের সম্ভাব্য রাজস্ব নিয়ে কিছু হিসাব:রাষ্ট্রের আয় বাড়ানোর বিকল্প পথ কি নেই? স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল অ্যাওয়ার্ড অর্জন

চলচ্চিত্র নির্মাণে আবুল হোসেন মজুমদার

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ২৪৪ Time View

দীর্ঘদিনের সাংবাদিকতা ও বিনোদন অঙ্গনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চলচ্চিত্র নির্মাণে পা রাখলেন আবুল হোসেন মজুমদার। তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসি তোমায়’। এরই মধ্যে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে।

মজুমদার ফিল্মসের প্রযোজনায় নির্মিত এ সিনেমায় জুটি বেঁধেছেন কায়েস আরজু ও শিরিন শিলা। সিনেমাটি প্রযোজক ফারুক মজুমদার। এই চলচ্চিত্রের মধ্য দিয়েই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ লাভ করেছেন আবুল হোসেন মজুমদার।

আবুল হোসেন মজুমদার একজন চলচ্চিত্র কাহিনিকার, গীতিকার, চলচ্চিত্র প্রযোজক ও বিনোদন সাংবাদিক। প্রায় তিন দশক ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত। বিনোদনধারা, বিনোদন ভুবন ও বিনোদন জগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক তিনি। এছাড়া ‘আনন্দ বিনোদন’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক হিসেবেও পরিচিত।

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির (বাবিসাস) সভাপতি এবং আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন (এজেএফবি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন মজুমদার। পাশাপাশি তিনি ধারা মিডিয়ার স্বত্বাধিকারী এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্য। জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নির্বাচন কমিশনারের দায়িত্বও পালন করেছেন তিনি।

‘ভালোবাসি তোমায়’ নির্মাণের পর বর্তমানে তিনি নতুন আরেকটি চলচ্চিত্র পরিচালনা ও কাহিনি লেখার কাজে ব্যস্ত। এফএম মিডিয়ার প্রযোজনায় নির্মিতব্য নতুন সিনেমাটির নাম ‘অন্য রকম প্রেম’।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ পাওয়ার প্রতিক্রিয়ায় আবুল হোসেন মজুমদার বলেন, “আমাকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য করায় সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুলসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এই সম্মান পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি আমাকে চলচ্চিত্রের উন্নয়নে আরো আন্তরিকভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন

চলচ্চিত্র নির্মাণে আবুল হোসেন মজুমদার

Update Time : ১১:৪০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬