অস্টেলিয়া ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে একটি জাতি ভবিষ্যৎ নির্মাণ করে-ড. মো. সেলিম রেজা

  • Reporter Name
  • Update Time : ০২:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ২৮৭ Time View

সালাম মাহমুদ: বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা বলেছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে একটি জাতি ভবিষ্যৎ নির্মাণ করে। দেশের সুনাগরিক হিসেবে চিন্তা চেতনা মেধা মননে আমাদের বিকশিত হবে হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নপূরণের জন্য নিজেদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। অনগ্রসর ও সুবিধাবঞ্চিত শিশু পাশে দাঁড়াতে হবে। তিনি শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে নজরুল শিশু নাট্যম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, সাম্যের কবি নজরুলের স্মৃতিবিজরিত বাংলা একাডেমির বর্ধমান হাউজ প্রাঙ্গনের এই সভা আমাদের নজরুলকেই মনে করিয়ে দেয়। সাম্য সুন্দর সমাজ গঠনে আমাদের বার বার নজরুলের কাছে ফিরে যেতে হবে। গত পনেরো বছর আমাদের সাংস্কৃতিক চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সারা দেশে শিল্প-সংস্কৃতির চর্চা বন্ধ হয়ে গিয়েছিল।

নজরুল শিশু নাট্যমের সভাপতি ইকবাল হাসান এর সঞ্চালনায় গল্পবলা, কচিকন্ঠে আবৃত্তি, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে সাজানো অনুষ্ঠানে নাট্যজন কাজী আসাদ, নাট্যকার নূর হোসেন রানা, ইতিহাস গবেষক আল আমীন বিন হাসিম,নাট্যকার লুতফুল আহসান বাবু, শিশু উন্নয়ন ও গবেষণা পরিষদ এর মহাসচিব এম আজমল আলি খান, সাংস্কৃতিক সংগঠক খন্দকার শাহ আলম,হোপ’৮৭ এর পরিচালক রেজাউল করিম বাবু, ভাষা আন্দোলন গবেষক মাহমুদ বিন কাসিম,কবি সাংবাদিক আবদুর রহমান মল্লিক, কবি শাহ সিদদীক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এছাড়াও এখনের প্রজন্মের শিশুদের কথা শোনা,শিশু অধিকারের প্রতি সরকারের প্রতিশ্রুতি, শিশু-বান্ধব পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা এবং শিশু শ্রম ও নির্যাতনের মতো চ্যালেঞ্জ মোকাবেলার গুরুত্ব তুলে ধরে এবং জুলাই ২০২৪ এর ঘটনায় শহীদ শিশুদের পরিবারকে সম্মান জানানোর উপরে গুরুত্ব দিয়ে আরো বক্তব্য দেন অন্তরংগ শিশু সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ সুজন, প্রাকৃতধারার পরিচালক রিফাত আমীন, আবাবীলএর সভাপতি এম আকবর হোসাইন, দুরন্ত সোসাইটি এর প্রেসিডেন্ট কাজী রুবেল সেন্টার ফর বাংলাদেশ থিয়েটারএর সেক্রেটারি এম হামিদ। শিশু শিল্পী আহনাফ,আফিজা, প্রাকৃতধারার শিল্পীরা আবৃত্তি ও হাসানের দল নৃত্য এবং সুবিধাবঞ্চিত শিশুরা সংগীত পরিবেশন করে,অনুষ্ঠানকে আরো মাধুর্যমন্ডিত করে তোলে।পরিশেষে শিশুদের অধিকার রক্ষার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে একটি জাতি ভবিষ্যৎ নির্মাণ করে-ড. মো. সেলিম রেজা

Update Time : ০২:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫