অস্টেলিয়া ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭০ Time View

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ১৬ মার্চ ২০২৫ (রবিবার) North Hollywood RC, Senior Center-এ অনুষ্ঠিত এই মাহফিলে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি এবং বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী শিপলু। মাহফিলটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব এম. ওয়াহিদ রহমান। অনুষ্ঠানের বিশেষ দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি জনাব আফজাল হোসেন শিকদার। এসময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মানুষের কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়।

বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এই পবিত্র মাসে সকল ভেদাভেদ ভুলে দেশে জাতীয় ঐক্য গড়ে তুলে দ্রুত একটি জাতীয় নির্বাচনের আয়োজন করার আহবান জানান। তারা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আগত অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের জন্য ইফতারের বিশেষ আয়োজন করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৫:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫