অস্টেলিয়া ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

ইসরাইলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

  • Reporter Name
  • Update Time : ০১:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৩৪৬ Time View

হামাস গতকাল বৃহস্পতিবার ইসরাইলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছে এবং ১৮ মাস ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে একটি ‘গঠনমূলক’ চুক্তির আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের প্রধান আলোচক তার এক বক্তব্যে একথা জানান।

গাজা সিটি থেকে এএফপি জানায়।

এর আগে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারীরা জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল তাদের হামলা অব্যাহত রেখেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামলার খবরগুলো খতিয়ে দেখছে।

হামাসের একটি সূত্র এএফপি’কে জানিয়েছে, ৪৫ দিনের যুদ্ধবিরতির জন্য ইসরাইলের সর্বশেষ প্রস্তাবের বিষয়ে তারা বৃহস্পতিবার মধ্যস্থতাকারীদের কাছে লিখিত প্রতিক্রিয়া পাঠিয়েছে। হামাস এতে ইসরাইলি কারাগার থেকে ১,২৩১ জন ফিলিস্তিনি বন্দীর মুক্তি এবং গাজায় ২ মার্চ থেকে সম্পূর্ণ অবরুদ্ধ থাকা মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়েছে।

হামাস জানায়, ইসরাইল তার প্রস্তাবে হামাসের হাতে আটক ১০ জন জীবিত জিম্মির মুক্তি চায় এবং যুদ্ধের সম্পূর্ণ অবসান নিশ্চিত করার লক্ষ্যে হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে। যে দাবিটি হামাস এর আগে প্রত্যাখ্যান করেছিল।

হামাসের প্রধান আলোচক খলিল আল-হাইয়া টেলিভিশনে এক বিবৃতিতে বলেছেন,‘ বেনিয়াামিন নেতানিয়াহু তার রাজনৈতিক এজেন্ডার আড়াল হিসেবে আংশিক চুক্তি কার্যকর করছেন আমরা এই নীতিতে জড়িত হব না।’

তিনি বলেছেন, হামাস ‘যুদ্ধ বন্ধ, গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার এবং ভূখণ্ডে পুনর্গঠন শুরু এবং বন্দী বিনিময়ের মাধ্যমে স্থায়ী চুক্তি চায়।’

পূর্ববর্তী যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি ১৯ জানুয়ারি শুরু হয়ে দুই মাস পর সেটি ভেঙে যায়।

ইসরাইল প্রথম দফার মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলে অন্যদিকে হামাস জোর দিয়েছিল দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা অনুষ্ঠিত হোক, যেমনটি জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন উল্লেখ করা হয়েছিল।

১৮ মার্চ, ইসরাইলি সেনাবাহিনী জানুয়ারিতে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করে গাজায় তীব্র হামলা চালায়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

ইসরাইলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

Update Time : ০১:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫