অস্টেলিয়া ১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • Update Time : ০৪:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ৩৫৫ Time View

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। এক্স-এ এক পোস্টে তিনি এই আহ্বান জানান। খবর আলজাজিরা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরোধী নেতা ও সাবেক  প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান জানিয়েছেন।  অভিযোগ করেছেন, ইসরায়েলি সরকারের কোনো ‘রেড লাইন’ নেই।

এক্স পোস্টে লাপিদ লিখেছেন,  সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে ‘যথেষ্ট হয়েছে!’

তিনি আরও লিখেন, ‘আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি – এটি আমাদের মুহূর্ত, এটি আমাদের ভবিষ্যত, এটি আমাদের দেশ। রাস্তায় নামুন।’

এর আগে গতকাল লাপিদ নেতানিয়াহুকে পদত্যাগের জন্য চাপ দিয়ে বলেন, ইসরায়েল ‘তার ওপর আস্থা হারিয়ে ফেলেছে’।

এদিকে, মঙ্গলবার (১৮ মার্চ) রাতে তেল আবিবের হাবিমা স্কয়ারে জড়ো হন প্রায় ৪০ হাজার মানুষ।  নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের মূল কারণ হলো— নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনা।

বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ‘মিস্টার অ্যাব্যান্ডনমেন্ট’ (অবাঞ্ছিত) ঘোষণা করেন এবং তেলআবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন।

বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি আলশেইখ, সাবেক মোসাদ প্রধান তামির পারদো এবং সাবেক শিন বেত প্রধান ইয়ারাম কোহেন। আরও বক্তব্য দেন আইনাভ জাঙ্গাউকার, যিনি জিম্মি মাতান জাঙ্গাউকারের মা এবং নেতানিয়াহুর কঠোর সমালোচক।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর

Update Time : ০৪:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫