অস্টেলিয়া ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

আফগান সীমান্তে পাকিস্তানের সেনা অভিযান, ৩০ জঙ্গি নিহত

  • Reporter Name
  • Update Time : ০১:৩৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৪৪ Time View

আফগানিস্তান সীমান্তের কাছে এক সেনা অভিযান চালিয়ে কমপক্ষে ৩০ জন জঙ্গিকে হত্যার দাবি জানিয়েছে পাকিস্তানি সেনা বাহিনী। মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আফগান সীমান্ত সংলগ্ন গোলযোগপূর্ণ অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সীমান্তবর্তী এলাকা ওয়াজিরিস্তানে সেনা অভিযান চালিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী। এ অভিযানে অন্তত ৩০ জন জঙ্গী নিহত হয়েছে বলে সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

পাকিস্তানির সেনা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে অভিযানটি প্রতিবেশী আফগানিস্তানের সীমান্তবর্তী অশান্ত দক্ষিণ ওয়াজিরিস্তানের উপজাতীয় জেলায় পরিচালিত হয়েছিল। এই এলাকায় অন্য কোনও জঙ্গি পাওয়া গেলে তা নির্মূল করার জন্য একটি স্যানিটাইজেশন অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে বদ্ধপরিকর।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। এ পর্যন্ত ৪৪৪টি সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৬৮৫ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ইসলামাবাদ আফগানিস্তানের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির অনুগত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

আফগান সীমান্তে পাকিস্তানের সেনা অভিযান, ৩০ জঙ্গি নিহত

Update Time : ০১:৩৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫