অস্টেলিয়া ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নাগরিক মঞ্চের সমাবেশে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে কৃষক শ্রমিক পার্টির সমর্থন জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ (জেএসএফবি)-এর ২০২৬-২৮ নির্বাচনে সভাপতি ফারুক হোসেন মজুমদার সাধারণ সম্পাদক কে এম রুবেল কালিহাতীকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই- ইঞ্জিনিয়ার আব্দুল হালিম ত্রয়োদশ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে সমর্থনের ঘোষণা শেরেবাংলার কেএসপি’র যুক্তরাষ্ট্রে মহান বিজয় দিবস উপলক্ষে জর্জিয়া বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত! ট্রাব আজীবন সম্মাননায় বশির আহমেদ, সৈয়দ আব্দুল হাদী ও জুয়েল আইচ চলচ্চিত্র নির্মাণে আবুল হোসেন মজুমদার মালদ্বীপে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেকআপের উচ্চতর প্রশিক্ষণে নেপালে মেহজাবিন সাবা শুরু হলো গুলশানে ৩ দিন ব্যাপী প্রিমিয়াম হোল্ডিং এর পিঠা উৎসব ও একক আবাসন মেলা

ট্রাম্পের ছাঁটাই অভিযানে চাকরি হারিয়েছেন প্রায় ১০ হাজার কর্মী

  • Reporter Name
  • Update Time : ০৩:১৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭৬ Time View
6

মার্কিন প্রশাসনে ছাঁটাই অভিযান অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে নয় হাজারের বেশি কর্মী চাকরি হারিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

এই ছাঁটাই কার্যক্রম স্বরাষ্ট্র, জ্বালানি, কৃষি, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের কর্মীদের ওপর প্রভাব ফেলেছে। বিশেষ করে যেসব কর্মীর চাকরির মেয়াদ এক বছর হয়নি, তারা বেশি সংখ্যায় চাকরি হারিয়েছেন, কারণ তাদের চাকরির নিরাপত্তা তুলনামূলকভাবে কম।

হোয়াইট হাউজের কর্মকর্তাদের বরাতে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানায়, ট্রাম্পের স্বেচ্ছা অবসর গ্রহণ প্রস্তাবে সম্মত হওয়া প্রায় ৭৫ হাজার কর্মীর পাশাপাশি ১০ হাজারের মতো কর্মী ছাঁটাই হয়েছেন। দেশটিতে প্রায় ২৩ লাখ সরকারি কর্মী থাকলেও এ পর্যন্ত প্রায় তিন শতাংশ কর্মী কমিয়ে ফেলা হয়েছে।

ট্রাম্পের অভিযোগ, অতিরিক্ত কর্মী থাকায় সরকারে অর্থ অপচয় ও জালিয়াতি বাড়ছে। বর্তমানে সরকার প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণের নিচে রয়েছে এবং গত বছর ১.৮ ট্রিলিয়ন ডলার ঘাটতিতে পড়েছে, যা সংস্কারের প্রয়োজন।

কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা ট্রাম্পের এই উদ্যোগকে সমর্থন করলেও ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট কংগ্রেসের সাংবিধানিক অর্থ ব্যবস্থাপনা কর্তৃত্বকে উপেক্ষা করছেন।

ট্রাম্প ও মাস্কের এই ছাঁটাই অভিযানের পাশাপাশি সরকারি কর্মীদের চাকরির নিরাপত্তা নীতিতে পরিবর্তন আনার চেষ্টা চলছে। তারা বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিত করেছেন এবং ইউএসএইড ও গ্রাহক আর্থিক সুরক্ষা ব্যুরোর মতো সংস্থাগুলো প্রায় সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা করছেন।

রয়টার্সের বরাত দিয়ে জানানো হয়, ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) এবং ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের (NIH) প্রায় অর্ধেক শিক্ষানবিস কর্মী চাকরি হারাতে যাচ্ছেন।

ছাঁটাই প্রক্রিয়ার ফলে জরুরি সেবাগুলোও ক্ষতির সম্মুখীন হয়েছে। লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলের এক মাস পরও বন পরিষ্কারের কাজ স্থগিত রয়েছে।

এদিকে, মাস্কের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (DOZE) পরিচালনার পদ্ধতি নিয়ে সমালোচনা উঠেছে। সমালোচকদের মতে, এই ছাঁটাই অর্থ সাশ্রয়ের পরিবর্তে আদর্শগত উদ্দেশ্যকে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেনট সব সমালোচনা উড়িয়ে দিয়ে জানান, বিভিন্ন সংস্থায় অডিট চলছে।

বিশেষজ্ঞরা মনে করেন, মাস্কের এই অভিযান মূলত তরুণ প্রকৌশলীরা পরিচালনা করছেন, যাদের সরকারি কাজে অভিজ্ঞতা নেই। তারা বলছেন, এই ছাঁটাই অর্থনৈতিক বিশ্লেষণের চেয়ে রাজনৈতিক দর্শনের দ্বারা বেশি প্রভাবিত।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

নাগরিক মঞ্চের সমাবেশে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে কৃষক শ্রমিক পার্টির সমর্থন

ট্রাম্পের ছাঁটাই অভিযানে চাকরি হারিয়েছেন প্রায় ১০ হাজার কর্মী

Update Time : ০৩:১৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫