অস্টেলিয়া ০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা ‘হৃদয়ে বাংলাদেশ’: সংলাপ, বিশ্লেষণ ও নতুন ভাবনায় অস্ট্রেলিয়া–বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন আওয়ামীলীগ এর কার্যক্রম নিষিদ্ধ করায় ১০১ সাংবাদিকের উদ্বেগ ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন ক‌মি‌টি গঠন সভাপতি সাখাওয়াত হো‌সেন বাদশা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস, মন্ত্রীর সাথে নিসচার প্রতিনিধি দলের সাক্ষাৎ হামদর্দের নতুন পণ্য আমরূপালি কালোজিরা ম্যাংগো বার এবং আমরূপালি সুইট ম্যাংগো বারের লঞ্চিং অনুষ্ঠিত কুয়াকাটায় হামদর্দ ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের সমঝোতা স্বাক্ষর টাঙ্গাইলে বিন্দুবাসিনী স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চলচ্চিত্রের নবজাগরণ: জাতীয় চলচ্চিত্র দিবস ও আমাদের স্বপ্ন শিল্পী ইমরানের গানে মাতবে সিডনি

বিশ্ববিখ্যাত চলচ্চিত্র উৎসবেও জামদানির ফিউশনে জয়া

  • Reporter Name
  • Update Time : ০২:২৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৩৫ Time View
41

গত বছর জয়া আহসান ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার ফিল্মফেয়ারের মঞ্চে যখন বাংলার ঐতিহ্য জামদানিকে ফিউশন আঙ্গিকে পরেছিলেন, তখন নেটিজেনরা দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন। কেউ দিয়েছেন বাহবা, তবে কটাক্ষের মাত্রা ছিলো বেশি।

তখন জয়া আহসান বলেছিলেন, ‘আমরা আমাদের ঐতিহ্যবাহী খাবার যদি ফিউশন করে খেতে পারি, যেমন পিঠা বা মাছ তো আমরা ফিউশন করে খাই। তাহলে আমাদের দেশের কস্টিউম কেন ফিউশন করে পরতে পারব না? কেউ তো দাসখত দেয়নি যে, জামদানি এভাবে পরা যাবে না, ওভাবে পরা যাবে না। জামদানি যদি স্কার্ট হয়, জ্যাকেট হয় তাহলে এভাবে পরলে সমস্যা কোথায়। আমরা যত ফিউশন করবো তত বাইরের দেশের কাছে উপস্থাপন করতে পারব। এটার চাহিদা অনেক বেড়ে যাবে। এসব ভেবেই আমি জামদানির এই ফিউশন করেছি। দেখুন, কয়েক বছর আগেও জামদানির এতটা চাহিদা ছিল না। কিন্তু এখন জামদানির এত চাহিদা যে, মনে হয় এটা শুধু একটি শাড়ি নয়, এটা অলংকারের মতো। একটা মেয়ে চায়, তার ঘরে একটা সুন্দর দামি জামদানি থাকুক।’

সে সময় জয়া আরও বলেছিলেন, তিনি সুযোগ পেলে আবারও জামদানিকে এমন ফিউশন আঙ্গিকে পরবেন। নিজের সেই কথা যে তিনি বেশ আমলে নিয়েছেন তা বোঝা যায় এই অভিনেত্রীর ফেসবুক পেজ ঘাটলেই। সম্প্রতি কলকাতার একটি অনুষ্ঠানেও তাকে নীল জামদানি পরতে দেখা গেছে। তবে ব্লাউজ ছিলো একেবারেই আলাদা ধরনের।

আর এবার তো বিশ্ববিখ্যাত চলচ্চিত্র উৎসবেই জামদানির ফিউশন নিয়ে হাজির জয়া আহসান। নেদারল্যান্ডের রটরড্যাম শহরে অনুষ্ঠিত ‘রটরড্যাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’কে চলচ্চিত্র বোদ্ধারা দারুণ সমাদর করেন। কারণ এই উৎসব মানের দিক থেকে দারুণ সচেতন।

গত ৩০ জানুয়ারি থেকে শুরু হবে রটরড্যাম চলচ্চিত্র উৎসব। এতে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে লড়ছে জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘পুতুল নাচের ইতিকথা’। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সুমন মুখোপাধ্যায়। রটরড্যাম উৎসবে সুযোগ পাওয়ার বিষয়ে সুমন বলেন, ‘রটরড্যাম উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়াটা সত্যিই গর্বের। সারা বিশ্বের অন্যতম সেরা সিনেমাগুলো এখানে জায়গা করে নেয়।’

এই উৎসবে অংশ নিতেই জয়া আহসান পৌঁছে গেছেন নেদারল্যান্ডে। সেখান থেকেই একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। তাতে দেখা যাচ্ছে একটি গাঢ় পেয়াজ রঙের জামদানির সঙ্গে একটি ভিন্নধর্মী ফ্লোরাল কাজ করা লং ব্লাউজ পরেছেন অভিনেত্রী। ফিল্মফেয়াওে জয়ার সাজ মিশ্র প্রতিক্রিয়া এনে দিলেও এবার কিন্তু তিনি সবার দারুণ প্রশংসা পাচ্ছেন। শুভাকাঙ্খিরা অভিনেত্রীকে ও তার সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা

বিশ্ববিখ্যাত চলচ্চিত্র উৎসবেও জামদানির ফিউশনে জয়া

Update Time : ০২:২৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫