অস্টেলিয়া ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা ‘হৃদয়ে বাংলাদেশ’: সংলাপ, বিশ্লেষণ ও নতুন ভাবনায় অস্ট্রেলিয়া–বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন আওয়ামীলীগ এর কার্যক্রম নিষিদ্ধ করায় ১০১ সাংবাদিকের উদ্বেগ ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন ক‌মি‌টি গঠন সভাপতি সাখাওয়াত হো‌সেন বাদশা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস, মন্ত্রীর সাথে নিসচার প্রতিনিধি দলের সাক্ষাৎ হামদর্দের নতুন পণ্য আমরূপালি কালোজিরা ম্যাংগো বার এবং আমরূপালি সুইট ম্যাংগো বারের লঞ্চিং অনুষ্ঠিত কুয়াকাটায় হামদর্দ ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের সমঝোতা স্বাক্ষর টাঙ্গাইলে বিন্দুবাসিনী স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চলচ্চিত্রের নবজাগরণ: জাতীয় চলচ্চিত্র দিবস ও আমাদের স্বপ্ন শিল্পী ইমরানের গানে মাতবে সিডনি

যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২১৮ Time View
38

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই ফের আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেনসিলভানিয়ার উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউয়ের কাছে দুই আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে দু’জন আরোহী নিয়ে বিমানটি একটি শপিং মলের কাছে বিধ্বস্ত হয়।

তবে স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটিতে ছয়জন যাত্রী ছিলেন।

দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। বিমানের ধ্বংসাবশেষ একাধিক যানবাহনে আঘাত করেছে। পুলিশ সূত্র জানিয়েছে, রুজভেল্ট মলের কাছে কিছু ব্যবসা প্রতিষ্ঠানও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি উদ্ধারকারীরা আগুন নিয়ন্ত্রণে এবং ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য কাজ করছে।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ বিমানটির উৎপত্তিস্থল বা গন্তব্যস্থল সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

এর আগে গত বুধবার (২৯ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। এতে হেলিকপ্টার ও বিমান উভয়ই বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টার ও বিমানে আরোহীদের ৬৭ জনের সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত

Update Time : ০৩:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫