অস্টেলিয়া ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা ‘হৃদয়ে বাংলাদেশ’: সংলাপ, বিশ্লেষণ ও নতুন ভাবনায় অস্ট্রেলিয়া–বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন আওয়ামীলীগ এর কার্যক্রম নিষিদ্ধ করায় ১০১ সাংবাদিকের উদ্বেগ ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন ক‌মি‌টি গঠন সভাপতি সাখাওয়াত হো‌সেন বাদশা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস, মন্ত্রীর সাথে নিসচার প্রতিনিধি দলের সাক্ষাৎ হামদর্দের নতুন পণ্য আমরূপালি কালোজিরা ম্যাংগো বার এবং আমরূপালি সুইট ম্যাংগো বারের লঞ্চিং অনুষ্ঠিত কুয়াকাটায় হামদর্দ ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের সমঝোতা স্বাক্ষর টাঙ্গাইলে বিন্দুবাসিনী স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চলচ্চিত্রের নবজাগরণ: জাতীয় চলচ্চিত্র দিবস ও আমাদের স্বপ্ন শিল্পী ইমরানের গানে মাতবে সিডনি

ট্রাম্পের হোটেলের কাছে সাইবার ট্রাক বিস্ফোরণে নিহত ১

  • Reporter Name
  • Update Time : ০৪:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ২৬২ Time View
43

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন লাস ভেগাসে একটি হোটেলের বাইরে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণে অন্তত ১ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে। পুলিশ বুধবার এ কথা জানিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে বিস্ফোরণ এবং নিউ অরলিন্সে বুধবার প্রথম প্রহরে নববর্ষ উদযাপনকারীদের ওপর একটি ট্রাক উঠিয়ে দেওয়ার ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি-না কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে।  ঐ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে এএফপি আজ এই খবর জানায়।

বাইডেন বলেছেন, এখনো পর্যন্ত কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। এফবিআই এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা বলেছে, তাদের ধারণা টেসলা বিস্ফোরণ একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে এটা কোনো সন্ত্রাসী হামলা কিনা তারা তা তদন্ত করে দেখবে।

লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের বলেছেন, ‘শক্তিশালী বিস্ফোরণের আগে ট্রাম্পের সমর্থক ইলন মাস্কের কোম্পানির একটি বৈদ্যুতিক গাড়িকে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাঁচের দরজার প্রবেশ পথের দিকে টেনে নিয়ে যেতে দেখা গেছে।’

ভিডিও ফুটেজে দেখা গেছে, আতশবাজির মতো ছোট ছোট বিস্ফোরণের আগে ইস্পাতের তৈরি একটি ট্রাককে হোটেলের প্রবেশ পথে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ম্যাকমাহিল বলেছেন, ‘বিস্ফোরণে সাইবার ট্রাকের ভিতরে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে’। এছাড়া সাতজন সামান্য আহত হয়েছে। তিনি বলেছেন, হোটেল থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে।

তিনি পরে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ট্রাকের পিছনে পেট্রল ও ক্যাম্পিং জ্বালানি এবং ক্যানিস্টারের পাশাপাশি ‘বিপুল পরিমাণ আতশবাজি’ ছিল।

ম্যাকমাহিল আরো বলেছেন, আসলে এটা ছিল একটি সাইবার ট্রাক। ‘বিস্ফোরণে ক্ষতিও হয়েছে সীমিত কারণ, ট্রাকের ভিতরেই বিস্ফোরণ হয়েছিল’ এবং হোটেলের কাঁেচর দরজারও কেনো ক্ষতি হয়নি। মাত্র কয়েক ফুট দূরে বিস্ফোরণে হোটেলের কোনো কিছু ভেঙ্গে পড়েনি।

এদিকে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, নিউ অরলিন্সের ঘটনার সাথে সম্ভাব্য কোনো যোগসূত্র আছে কিনা কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা

ট্রাম্পের হোটেলের কাছে সাইবার ট্রাক বিস্ফোরণে নিহত ১

Update Time : ০৪:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫