অস্টেলিয়া ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা সিডনির মিন্টোতে মানবিক উদ্যোগ : অস্ট্রেলিয়ার ‘বিগেস্ট মর্নিং টি’ এর আয়োজন অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ যানবাহন খাতের সম্ভাব্য রাজস্ব নিয়ে কিছু হিসাব:রাষ্ট্রের আয় বাড়ানোর বিকল্প পথ কি নেই? স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল অ্যাওয়ার্ড অর্জন

ময়মনসিংহে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ৩২৮ Time View

ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠান থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। নগরীর মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশ প্রহরীর কক্ষ থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এসময় শান্তা নামের এক নারীকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানার হলরুমে এক সংবাদ সম্মেলনে রেঞ্জ ডিআইজি ড.মো.আশরাফুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসব অস্ত্র ও মাদক সেখানে সংরক্ষণ করেছিল। তারা মাদক সেবন করে এই অস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর ব্যবহার করে আন্দোলন দমানোর চেষ্টা করেছিল। বিভিন্ন জায়গায় আরও অনেক অস্ত্র রয়েছে। সেগুলো কারা কীভাবে ব্যবহার করেছিল আপনারা, আমরা সকলেই জানি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের প্রেক্ষাপটে পুলিশের চার শতাধিক অস্ত্র লুটপাট ও চুরি হয়েছে। সেসময় ফ্যাসিস্ট রাজনৈতিক দলের হেলমেট বাহিনী যে সমস্ত অস্ত্র নিয়ে জনসাধারণের ওপর হামলা চালিয়েছিল সে সমস্ত সরঞ্জামগুলো বিভিন্ন স্থানে লুকায়িত আছে। সেগুলো উদ্ধারে সকলের সহযোগিতা প্রয়োজন।

ডিআইজি ড. মো. আশরাফুর রহমান বলেন, আটকৃত শান্তাকে জিজ্ঞাসাবাদে এ ঘটনায় তার স্বামী হৃদয় ও তন্ময়সহ কয়েকজন জড়িত বলে জানিয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আকতার উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম খানসহ অন্যরা।

এর আগে, রোববার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মৎস্য বীজ উৎপাদন খামারের মাস্টাররোলের কর্মচারী নৈশপ্রহরী হৃদয় মিয়ার শয়নকক্ষ থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার। অভিযানে নৈশপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া না গেলেও তার স্ত্রী ফারজানা শান্তাকে (৩৫) আটক করে পুলিশ।

এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন

ময়মনসিংহে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার

Update Time : ১১:৫৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪