অস্টেলিয়া ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা ‘হৃদয়ে বাংলাদেশ’: সংলাপ, বিশ্লেষণ ও নতুন ভাবনায় অস্ট্রেলিয়া–বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন আওয়ামীলীগ এর কার্যক্রম নিষিদ্ধ করায় ১০১ সাংবাদিকের উদ্বেগ ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন ক‌মি‌টি গঠন সভাপতি সাখাওয়াত হো‌সেন বাদশা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস, মন্ত্রীর সাথে নিসচার প্রতিনিধি দলের সাক্ষাৎ হামদর্দের নতুন পণ্য আমরূপালি কালোজিরা ম্যাংগো বার এবং আমরূপালি সুইট ম্যাংগো বারের লঞ্চিং অনুষ্ঠিত কুয়াকাটায় হামদর্দ ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের সমঝোতা স্বাক্ষর টাঙ্গাইলে বিন্দুবাসিনী স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চলচ্চিত্রের নবজাগরণ: জাতীয় চলচ্চিত্র দিবস ও আমাদের স্বপ্ন শিল্পী ইমরানের গানে মাতবে সিডনি

বাচসাস নির্বাচনে ভয়েস অব সিডনি’র বাংলাদেশ ব্যুরো চিফ সালাম মাহমুদ জয়ী

  • Reporter Name
  • Update Time : ০২:৫৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ৭২১ Time View
42

ঐতিহ্যবাহী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সহ-সভাপতি পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ভয়েস অব সিডনি’র বাংলাদেশ ব্যুরো চিফ সালাম মাহমুদ।

শুক্রবার (১ নভেম্বর) সকাল থেকে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবে। বিপুল ভোটে দর্পণ ও রাহাত সাইফুল পরিষদ বিজয়ী হয়েছে।

বিভিন্ন পদে নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুল হাসান দর্পণ। সাধারণ সম্পাদক হয়েছেন রাহাত সাইফুল, সহ-সভাপতি লিটন রহমান, সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক ইরানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু হুরায়রা মুরাদ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আনিসুল হক রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সেলিম কামাল, রুহুল সাখাওয়াত, শাকিল হোসেন, সাজু আহমেদ, শফিউল্লাহ সুমন, হাফিজ রহমান, পান্থ আফজাল, মহিব আল হাসান ও নিয়াজ মোর্শেদ শুভ।

বাচসাসের নতুন সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, ‘যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি ভোটার সমাগম ঘটেছে। জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটারদের প্রাণবন্ত উপস্থিতিতে একটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ভোটাররা যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন সেই দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি।’

সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘একটি উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের অনেক বেশি দায়বদ্ধ করেছে। একই ছাতার নিচে বাচসাস পরিবারের এই মিলনমেলায় আমরা উচ্ছ্বসিত। সবার সহযোগিতায় এই কমিটি সমৃদ্ধ বাচসাস গঠনে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি আশা প্রকাশ করছি।’

বাচসাসের এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আলিমুজ্জামান। কমিশনে আরও ছিলেন আমিনুল ইসলাম রাজু, এরফানুল হক নাহিদ, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা

বাচসাস নির্বাচনে ভয়েস অব সিডনি’র বাংলাদেশ ব্যুরো চিফ সালাম মাহমুদ জয়ী

Update Time : ০২:৫৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪