অস্টেলিয়া ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

  • Reporter Name
  • Update Time : ০১:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ২৭৭ Time View

ইসরায়েলের উপকূলীয় শহর সিজারিয়ায় বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি এতথ্য নিশ্চিত করেছেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর আলজাজিরার।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে, শনিবার সকালে লেবানন থেকে তেল আবিবের উত্তরে সিজারিয়ায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

তবে হামলার সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার সিজারিয়াতে ছিল না। এছাড়া এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ড্রোন হামলায় নেতানিয়াহুর একটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কার্যালয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ড্রোনটি লেবানন থেকে ছোড়া হয়েছিল এবং এটি সরাসরি নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে আঘাত হেনেছে। এটি লেবানন থেকে ৭০ কিলোমিটার উড়ে গিয়ে নেতানিয়াহুর বাড়িতে আছড়ে পড়ে।

ড্রোনটি নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় তেল আবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। যে ড্রোনটি নেতানিয়াহুর বাসভবনে গিয়ে পড়েছে সেটির সঙ্গে আরও দুটি ড্রোন তেল আবিবে পাঠিয়েছিল হিজবুল্লাহ। তবে সেগুলো ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

Update Time : ০১:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪