২০২৬ সালের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দেশের স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, সাংবাদিকতা, চিকিৎসা, সমাজসেবা, স্বাস্থ্য, সঙ্গীত, সাংস্কৃতিক সংগঠন, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে “স্বাধীনতা স্মারক সম্মাননা” প্রদান করেছে।
গত ১৮ এপ্রিল, চট্টগ্রাম বইমেলার শেষদিনে সন্ধ্যা ছয়টায় এম. এ. আজিজ স্টেডিয়াম জিমনেশিয়াম মাঠের মঞ্চে এই সম্মাননা প্রদান করা হয়। সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ডা. শাহাদাত হোসেন গুণীজনদের হাতে সম্মাননা স্মারক ও পদক তুলে দেন।
সাহিত্য বিভাগে গীতিকবিতায় বিশেষ অবদানের জন্য এই সম্মাননা অর্জন করেছেন সিডনিপ্রবাসী প্রকৌশলী ড. আব্দুল্লাহ আল মামুন।
সিডনীর সুপরিচিত ব্যক্তিত্ব ড. মামুন, একাধারে লেখক, গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী ও রেডিও উপস্থাপক, প্রতিটি পরিচয় যেন তার জীবনের আলাদা আলাদা রঙ। অস্ট্রেলিয়ার কমিউনিটি রেডিও এফ. এম ৮৮.৯ এবং বহুজাতিক বেতার সংস্থা এসবিএস-এর বাংলা বিভাগে দীর্ঘদিন তিনি কণ্ঠ দিয়েছেন, তার কণ্ঠে গল্প বুনেছে সময়, তার শব্দে জেগে উঠেছে প্রবাসের অনুভব।
কিন্তু তার গল্প কেবল প্রকৌশলের নয়। তিনি সুরের মানুষ, শব্দের মানুষ। বাংলা গানের ভুবনে তার লেখা “ তোরে পুতুলেন মত করে সাজিয়ে”, “এই মুখরিত জীবনের চলার পথে”, ভুলেগেছতুমি’, ‘ওরেছোট্টবেলারসাথী’র মত গানগুলো আজও সময়ের সীমানা পেরিয়ে বেঁচে আছে। ২০১৬ সালে প্রকাশিত তার অ্যালবাম তোমার জন্য সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নেয় সহজেই।
প্রবাসে থেকেও দেশের প্রতি তার টান অটুট। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে তিনি দীর্ঘদিন ধরে গবেষণা করছেন এবং এবং ইতোমধ্যে কার্যকর দুটি পরিকল্পনা প্রণয়ন করেছেন, যা বাস্তবায়িত হলে চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধান সম্ভব।
পেশাগত জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন প্রকৌশলী সংগঠন ও কমিউনিটি কার্যক্রমেও নেতৃত্ব দিয়েচলেছেন।
Reporter Name 
















