অস্টেলিয়া ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল অ্যাওয়ার্ড অর্জন

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১২০ Time View

সালাম মাহমুদ : টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন চিত্রনায়িকা প্রিয় মনি। প্রতিশ্রুতিশীল চিত্রনায়িকা ক্যাটাগরিতে তিনি এই সম্মাননা লাভ করেন।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাবেক সভাপতি, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম এবং ট্রাব সভাপতি সালাম মাহমুদ তার হাতে সম্মাননা তুলে দেন।
দীর্ঘদিন পর নতুন উদ্যমে আলোচনায় আসা এই অভিনেত্রী সম্প্রতি ‘মেরিল-প্রথম আলো’ পুরস্কার আসরেও ভিন্ন লুকে উপস্থিত হয়ে দর্শকদের নজর কাড়েন। তার স্টাইল, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং অভিনয় দক্ষতা মিলিয়ে আবারও নিজেকে নতুনভাবে উপস্থাপনের ইঙ্গিত দিচ্ছেন তিনি।
অনুষ্ঠানে কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, বরেণ্য সঙ্গীতশিল্পী বশির আহমেদ (মরণোত্তর) এবং দেশবরেণ্য রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী-কে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আরও বেশ কয়েকজন তারকা ও বিশিষ্টজনকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
পুরস্কার প্রাপ্তির মাধ্যমে প্রিয় মনি-র ক্যারিয়ারে নতুন এক মাইলফলক যুক্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তার অভিনয় দক্ষতা, পরিশ্রম এবং নিজস্ব স্টাইলের কারণে তিনি ধীরে ধীরে দর্শকমহলে নিজের অবস্থান শক্ত করছেন।

Tag :
About Author Information

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল অ্যাওয়ার্ড অর্জন

Update Time : ০৯:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬