অস্টেলিয়া ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা সিডনির মিন্টোতে মানবিক উদ্যোগ : অস্ট্রেলিয়ার ‘বিগেস্ট মর্নিং টি’ এর আয়োজন অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ যানবাহন খাতের সম্ভাব্য রাজস্ব নিয়ে কিছু হিসাব:রাষ্ট্রের আয় বাড়ানোর বিকল্প পথ কি নেই? স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল অ্যাওয়ার্ড অর্জন

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ

  • Reporter Name
  • Update Time : ০৫:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৩৩ Time View

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে Northern Territory Volunteer of the Year Awards 2026-এ “Chief Minister’s Volunteer of the Year – Central Australia” ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ।

Volunteering NT এবং Northern Territory Government-এর উদ্যোগে এই সম্মানজনক মনোনয়নের ঘোষণা দেওয়া হয়। সামাজিক ও মানবিক কাজে দীর্ঘদিনের সম্পৃক্ততা, নেতৃত্ব এবং কমিউনিটির উন্নয়নে নিরলস ভূমিকার জন্য তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।

মাসুম বিল্লাহ সাংবাদিকতা, ব্যবসা, টকশো উপস্থাপনা সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এছাড়াও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কমিউনিটি উন্নয়ন এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে তার অবদান প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।

এর আগেও তিনি অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মিনিস্টার Tony Burke এমপির কাছ থেকে “COVID Hero Award” অর্জন করেন। করোনাকালীন সময়ে কমিউনিটির মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি এই সম্মাননা লাভ করেছিলেন।

মনোনয়ন প্রসঙ্গে মাসুম বিল্লাহ বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। আমি কৃতজ্ঞ Volunteering NT, Northern Territory Government এবং সকল মানুষের প্রতি যারা আমাকে সবসময় অনুপ্রেরণা ও সহযোগিতা করেছেন। এই অর্জন শুধু আমার একার নয়, এটি পুরো কমিউনিটির।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও আরও বেশি নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে সামাজিক, মানবিক ও কমিউনিটি উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান।

মাসুম বিল্লাহর এই অর্জনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ

Update Time : ০৫:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬