অস্টেলিয়া ১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১৩৪ Time View

সালাম মাহমুদ : স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘ট্রাব বিজনেস-সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ-এর উন্নয়ন, পরিকল্পনা এবং বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র পরিচালক অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে তার পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সাপ্তাহিক খোঁজ খবর-এর নির্বাহী সম্পাদক তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ। অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হাসান ও অনুষ্ঠানের উদ্বোধক সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এই সম্মাননা তুলে দেন।
এ-সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর এমডি ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান এবং রিহ্যাবের সভাপতি ড. আলী আফজালসহ বিশিষ্টজনেরা।
উল্লেখ্য, স্বাস্থ্য, শিক্ষা ও সমাজসেবায় ধারাবাহিক অবদানের জন্য এর আগেও একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন অধ্যাপক কামরুন নাহার হারুন। গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড ২০২৫ অর্জনের পাশাপাশি উইমেন অ্যান্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডাব্লিউসিএসডিএফ) থেকে আজীবন সম্মাননাও পেয়েছেন তিনি। এছাড়া সম্প্রতি তার নেতৃত্বে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ের পুরস্কার ‘হেলথ কেয়ার এশিয়া অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনে।
দীর্ঘদিনের অভিজ্ঞতা, নেতৃত্ব ও দক্ষতার মাধ্যমে অধ্যাপক কামরুন নাহার হারুন স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার হাত ধরে হামদর্দ বাংলাদেশের বিপণন কার্যক্রমে এসেছে আধুনিকায়ন এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ পেয়েছে নতুন গতি।
অনুষ্ঠানে কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী ও রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীকে আজীবন সম্মাননা দেওয়া হয়। মরণোত্তর সম্মাননা দেয়া হয় শিল্পী বশির আহমেদকে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয় নারী উদ্যোক্তা কনা রেজা, নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, শিল্পী খুরশিদ আলম, মনির খান, আলম আরা মিনু, রিজিয়া পারভিন, রবি চৌধুরী, দেশবরেণ্য আবৃত্তি শিল্পী শিমুল মুস্তফা, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, বিনোদন সাংবাদিক রিমন মাহফুজ, রাহাত সাইফুল ও রুহুল সাখাওয়াত ভূঁইয়াকে।
প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন, বিআরবি ক্যাবল এবং মাত্রাকেও এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

Tag :
About Author Information

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন

Update Time : ০৯:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬