অস্টেলিয়া ১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

সামিরা খান মাহির অপরাজিতা অ্যাওয়ার্ড অর্জন

  • Reporter Name
  • Update Time : ০২:২২:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৪৩১ Time View

সালাম মাহমুদ: জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির অর্জনের ঝুলিতে যুক্ত হলো আরও একটি সম্মাননা। সেরা টিভি অভিনেত্রী হিসেবে তিনি অর্জন করেছেন এটিএন বাংলা নিবেদিত এটিএন বাংলা অপরাজিতা অ্যাওয়ার্ড ২০২৪।

নারীর ক্ষমতায়ন ও সার্বিক অগ্রগতিকে সম্মান জানাতে গ্লোবাল স্টার কমিউনিকেশন এ বছর প্রথমবারের মতো এই সম্মাননার আয়োজন করে। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি চার তারকা হোটেলে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদান রাখা ২০ জন নারীর হাতে তুলে দেওয়া হয় এই সম্মাননা।

এর মধ্যে সেরা টিভি অভিনেত্রী ক্যাটাগরিতে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা অর্জন করেন সামিরা খান মাহি। জনপ্রিয় নাটক ‘বকুল ফুল’-এ তাঁর অনবদ্য অভিনয়ের জন্যই তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। একই নাটকের অভিনয়ের জন্য তিনি সম্প্রতি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫-এও সম্মানিত হয়েছেন।

অপরাজিতা অ্যাওয়ার্ডের মঞ্চে মাহির হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ‘হাল ছোড়োনা বন্ধু’র প্রতিষ্ঠাতা চান্দা মাহজাবীন। সনদ প্রদান করেন কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা। এ সময় তাকে উত্তরীয় পরিয়ে দেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ এবং ফুল দিয়ে বরণ করেন গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা আর কে রিপন।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. রেবেকা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. নাজমা বেগম নাজু এবং জনপ্রিয় চিত্রনায়ক সাকিল খান।

Tag :
About Author Information

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

সামিরা খান মাহির অপরাজিতা অ্যাওয়ার্ড অর্জন

Update Time : ০২:২২:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫