অস্টেলিয়া ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা সিডনির মিন্টোতে মানবিক উদ্যোগ : অস্ট্রেলিয়ার ‘বিগেস্ট মর্নিং টি’ এর আয়োজন অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ যানবাহন খাতের সম্ভাব্য রাজস্ব নিয়ে কিছু হিসাব:রাষ্ট্রের আয় বাড়ানোর বিকল্প পথ কি নেই? স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল অ্যাওয়ার্ড অর্জন

সাহিদা আহসানের অপরাজিতা অ্যাওয়ার্ড অর্জন

  • Reporter Name
  • Update Time : ০২:০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ২৬৯ Time View

সালাম মাহমুদ : গ্লোবাল স্টার কমিউনিকেশন প্রদত্ত এবং এটিএন বাংলা নিবেদিত ‘এটিএন বাংলা অপরাজিতা অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন করেছেন খ্যাতিমান মেকআপ আর্টিস্ট ও ট্রেইনার সাহিদা আহসান। নারীর ক্ষমতায়ন ও নারীর সার্বিক অগ্রগতিকে সম্মান জানানোর উদ্দেশ্যে এ বছর প্রথমবারের মতো এই সম্মাননা সূচনা করে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি চার তারকা হোটেলে আড়ম্বরে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের কৃতি ২০ জন নারীকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে মেকআপ আর্টিস্ট অ্যান্ড ট্রেইনার ক্যাটাগরিতে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা পান সাহিদা আহসান। তাঁর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা এবং ‘হাল ছোড়োনা বন্ধু’র প্রতিষ্ঠাতা চান্দা মাহজাবীন। এসময় অ্যাওয়ার্ড প্রদান মঞ্চে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. রেবেকা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. নাজমা বেগম নাজু, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ এবং জনপ্রিয় চিত্রনায়ক সাকিল খান।

উল্লেখ্য, সাহিদা’স বিউটি ওয়ালেট-এর কর্ণধার সাহিদা আহসান আন্তর্জাতিক সনদপ্রাপ্ত একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি তিনি প্রতি বছরই আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে বিশেষ মেকওভার মাস্টারক্লাসের আয়োজন করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন

সাহিদা আহসানের অপরাজিতা অ্যাওয়ার্ড অর্জন

Update Time : ০২:০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫