অস্টেলিয়া ০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

একনেকে ১১ হাজার ৮৫১ কোটি ২৯ লাখ টাকার ৯ প্রকল্প অনুমোদন

  • Reporter Name
  • Update Time : ০২:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৩৭৮ Time View

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ১১ হাজার ৮৫১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে চলতি অর্থবছরের একাদশ একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। অনুমোদিত নয়টি প্রকল্পের মধ্যে ছয়টি নতুন এবং তিনটি সংশোধিত প্রকল্প।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়নে  ৮ হাজার ৪৬ কোটি ৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৯৮৮ কোটি ৯৫ লাখ টাকা এবং বাকি ৮১৬ কোটি ২৫ লাখ টাকা সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে।

সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো: ৮টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবন নির্মাণ, ১৫টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন প্রকল্প, ধর্ম মন্ত্রণালয়ের ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ প্রকল্প, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থান পুনরুদ্ধার ও অগ্রগতি (আরএআইএসই):  প্রত্যাবর্তনকারী অভিবাসীদের পুনঃএকত্রীকরণ’ প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ‘গ্রিড পাওয়ার ইভাকুয়েশন সিস্টেম ডেভেলপমেন্ট ফর ওজোপাডিকো’ এবং ‘পাওয়ার ট্রান্সমিশন স্ট্রেংদেনিং এন্ড ইন্টিগ্রেইশন অব রিনিউয়েবল এনার্জি’, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২টি প্রকল্প, ‘আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্লস্ট্রাকচার (ইউসিআরআইপি) এবং প্রবৃদ্ধি: স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (এলইডি) ১ম সংশোধিত প্রকল্প।

এছাড়াও, একনেক সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক পূর্বে অনুমোদিত চারটি প্রকল্প সম্পর্কেও অবহিত করা হয়েছিল।

সংশ্লিষ্ট উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা সভায় উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

একনেকে ১১ হাজার ৮৫১ কোটি ২৯ লাখ টাকার ৯ প্রকল্প অনুমোদন

Update Time : ০২:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫