অস্টেলিয়া ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা ‘হৃদয়ে বাংলাদেশ’: সংলাপ, বিশ্লেষণ ও নতুন ভাবনায় অস্ট্রেলিয়া–বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন আওয়ামীলীগ এর কার্যক্রম নিষিদ্ধ করায় ১০১ সাংবাদিকের উদ্বেগ ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন ক‌মি‌টি গঠন সভাপতি সাখাওয়াত হো‌সেন বাদশা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস, মন্ত্রীর সাথে নিসচার প্রতিনিধি দলের সাক্ষাৎ হামদর্দের নতুন পণ্য আমরূপালি কালোজিরা ম্যাংগো বার এবং আমরূপালি সুইট ম্যাংগো বারের লঞ্চিং অনুষ্ঠিত কুয়াকাটায় হামদর্দ ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের সমঝোতা স্বাক্ষর টাঙ্গাইলে বিন্দুবাসিনী স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চলচ্চিত্রের নবজাগরণ: জাতীয় চলচ্চিত্র দিবস ও আমাদের স্বপ্ন শিল্পী ইমরানের গানে মাতবে সিডনি

৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

  • Reporter Name
  • Update Time : ০১:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৬৬২ Time View
74

সাত কলেজের সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করা হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ)। সাত কলেজের প্রতিনিধিরা এই নামে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, সাত কলেজ নিয়ে গত কয়েক মাস ধরেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কাজ করছিল। আজকে কলেজের ছাত্র প্রতিনিধির সঙ্গে আলোচনা করে ঘোষণা দেওয়া হয়েছে যে, সাতটি কলেজ মিলিয়ে একটি বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়া হবে। সেই বিশ্ববিদ্যালয়ের নাম সাত কলেজের প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই নাম ঘোষণার আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদের মতামত নিয়েছে। সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে ২৮টি টিম গঠন করা হয়েছিল। এই ২৮টি টিম লিডারদের নিয়ে আজকে বসে এই নাম চূড়ান্ত করা হয়েছে।

তিনি বলেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের রূপরেখা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এটা অনুমোদন করলেই অন্তর্র্বতী প্রশাসনের যে কাঠামো সেটা চূড়ান্ত হয়ে যাবে।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, এই বিশ্ববিদ্যালয় পরিচালনায় অন্তর্বর্তীকালীন একজন প্রশাসক থাকবেন। তিনি সাত কলেজের অধ্যক্ষদের একজন হবেন। ইতোমধ্যে ইউজিসি এই সাতজন অধ্যক্ষের সাক্ষাৎকার নিয়েছে এবং তাদের মধ্যে থেকে একজনকে মনোনীত করবে। যিনি নির্বাচিত হবেন, তার কলেজ হবে এই বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয়। এছাড়া সাত কলেজে একধরনের সমন্বয় ডেস্ক তৈরি করা হবে। নিজ নিজ কলেজের অধ্যক্ষ এই সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ঢাকার এই সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ। শিক্ষক এক হাজারের বেশি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা

৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

Update Time : ০১:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫