অস্টেলিয়া ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

কানাডা-যুক্তরাষ্ট্র এক দেশ হলে অসাধারণ দেশ হবে: ট্রাম্প

  • Reporter Name
  • Update Time : ০১:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ৩২৭ Time View

কানাডা-যুক্তরাষ্ট্র এক দেশ হলে অসাধারণ দেশ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৬ জানুয়ারি) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করার পরই সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে এমন মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘যদি কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হয়ে যায়, তাহলে কোনো শুল্ক থাকবে না, কর কমে যাবে এবং তারা রাশিয়া এবং চীনের যুদ্ধজাহাজের হুমকি থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে। যেগুলো তাদের অব্যাহতভাবে ঘিরে রাখছে। কানাডা-যুক্তরাষ্ট্র এক, কী অসাধারণ দেশ হবে এটি!’

তিনি বলেন, ‘কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়, তাহলে কোনো শুল্ক থাকবে না, কর অনেক কমে যাবে এবং তারা রুশ ও চীনা জাহাজের হুমকি থেকে নিরাপদ থাকবে।’

ট্রাম্প আরও বলেন, ‘কানাডার অনেক মানুষ মনেপ্রাণে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হতে চায়। কানাডার অস্তিত্ব টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রকে পর্বতসম বাণিজ্য ঘাটতি ও ভর্তুকি দিতে হয়। যুক্তরাষ্ট্রকে এই ভার বহন করতে হচ্ছে। জাস্টিন ট্রুডো এ বিষয়গুলো জানতেন এবং এ কারণেই পদত্যাগ করেছেন।’

এর আগে, বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কিনে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ আকাঙক্ষা ব্যক্ত করার পর কড়া জবাব দেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেডে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বার্তা পোস্ট করেন ট্রাম্প।

সেখানে তিনি বলেন, ‘সারা বিশ্বের নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থে যুক্তরাষ্ট্র মনে করে যে, গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ এই মুহূর্তে অত্যাবশ্যক।’

এছাড়া ট্রাম্পের এমন পোস্টের পর গ্রিনল্যান্ডের নিরাপত্তা বাড়ানো হয়। এর আগে তিনি পানামা খালও দখলের হুমকি দেন।

Tag :
About Author Information

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

কানাডা-যুক্তরাষ্ট্র এক দেশ হলে অসাধারণ দেশ হবে: ট্রাম্প

Update Time : ০১:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫