অস্টেলিয়া ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

প্রচন্ড শীতে কাঁপছে সারাদেশ । চলছে শৈত্যপ্রবাহ

  • Reporter Name
  • Update Time : ০৪:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ৩৬৪ Time View

দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রার পারদ নেমেছে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। বেলা গড়িয়ে দুপুর হলেও দেখা মিলছে না সূর্যের।

উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে দিনাজপুরে আজ (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে এই জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রংপুর ও পঞ্চগড় জেলায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রংপুর বিভাগীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এই পরিস্থিত আগামী ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে। তবে আগামী পরশুদিনের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছেন রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ৩ জানুয়ারি অপেক্ষাকৃত বেশি কুয়াশা থাকার আশঙ্কা রয়েছে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলাগুলোতে। এ সকল বিভাগের জেলাগুলোতে দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। সবচেয়ে ঘন কুয়াশার আশঙ্কা রয়েছে ময়মনিসংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপরে। হালকা থেকে মাঝারি মানের কুয়াশার উপস্থিতির আশঙ্কা করা হচ্ছে দেশের অন্য ৫টি বিভাগের জেলাগুলোর ওপরে। এই ৫টি বিভাগের জেলাগুলোতে সকাল ১০টা থেকে ১২টার মধ্যে সূর্যের আলো দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ৪ জানুয়ারি অপেক্ষাকৃত বেশি কুয়াশা থাকার আশঙ্কা রয়েছে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে। হালকা থেকে মাঝারি মানের কুয়াশার উপস্থিতির আশঙ্কা করা যাচ্ছে দেশের অন্য ৫টি বিভাগের জেলাগুলোর ওপরে।

তিনি আরও জানান, আগামী ৫ জানুয়ারি দেশে দক্ষিণাঞ্চলের জেলাগুলো কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশঙ্কা রয়েছে। অপেক্ষাকৃত বেশি কুয়াশা থাকার আশঙ্কায় রয়েছে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলো এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে। হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার আশঙ্কা করা যাচ্ছে খুলনা বিভাগের উত্তরের জেলাগুলো এবং রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে।

আগামী ৬ জানুয়ারি দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোর কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশঙ্কা রয়েছে। অপেক্ষাকৃত বেশি কুয়াশা থাকার আশঙ্কা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের জেলাগুলোর ওপরে।

এছাড়া আগামী ৭ জানুয়ারি পুরো দেশ কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশঙ্কা রয়েছে। অপেক্ষাকৃত বেশি কুয়াশা থাকার আশঙ্কা রয়েছে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর ওপরে। এরপর এই বৈরী আবহাওয়া অনুকুলে আসার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

প্রচন্ড শীতে কাঁপছে সারাদেশ । চলছে শৈত্যপ্রবাহ

Update Time : ০৪:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫