অস্টেলিয়া ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

ঘূর্ণিঝড় ‘ডানা’র ঝাপটায় তছনছ হতে পারে পশ্চিমবঙ্গ

  • Reporter Name
  • Update Time : ০৫:১২:০১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ২৭৬ Time View

পশ্চিমবঙ্গজুড়ে চলছে উৎসবের মৌসুম। সবেমাত্র শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বাকি রয়েছে আলোর উৎসব দীপাবলি ও ভাইফোঁটা। এই উৎসবের আমেজের মধ্যেই ঘূর্ণিঝড় ডানা’র শঙ্কা।

কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপ ধীরে ধীরে আরও শক্তি বাড়াবে। নিম্নচাপের জেরে কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
এই ঘূর্ণিঝড় কোথা দিয়ে স্থলভাগে ঢুকবে বা কোন জায়গায় আছড়ে পড়বে, তা এখনো স্পষ্ট নয়। তবে ঝড়টি পশ্চিমবঙ্গ-উড়িষ্যার উপকূলে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণিঝড় ডানা’র জেরে সমুদ্রে প্রায় ৫৫ কিলোমিটার গতিবেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। আগামী বুধ ও বৃহস্পতিবার কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

সমুদ্রে ঘুরতে যাওয়া পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। উপকূলের কাছে উঁচু ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে।

এরই মধ্যে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্ন। উপকূলীয় অঞ্চলের বাঁধগুলোর অবস্থা সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের সব উপকূলীয় অঞ্চলকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে এবং নিয়মিত মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় ডানা’র ঝাপটায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা মাথায় রেখে আগাম প্রস্তুতি সেরে রাখছে পশ্চিমবঙ্গ সরকার।

Tag :
About Author Information

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

ঘূর্ণিঝড় ‘ডানা’র ঝাপটায় তছনছ হতে পারে পশ্চিমবঙ্গ

Update Time : ০৫:১২:০১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪