অস্টেলিয়া ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

নটরডেম কলেজে ৯৯.৯৪ শতাংশ পাস, জিপিএ-৫ পেয়েছে ২৬১৮

  • Reporter Name
  • Update Time : ০৮:০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ৩৯৪ Time View

২০২৪ সালের এইচএসসি ও সমমনা পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে আজ। এতে রাজধানীর নটরডেম কলেজ থেকে ৩২৬৩ জন শিক্ষার্থী পাশ করেছে। যেখানে জিপিএ-৫ পেয়েছে ২৬১৮ শিক্ষার্থী। মঙ্গলবার (১৫ অক্টোবর) কলেজসূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কলেজসূত্রে জানা যায়, নটরডেম কলেজ থেকে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়িক শিক্ষা বিভাগ থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। স বমিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলো ৩২৬৯ জন শিক্ষার্থী। এরমধ্যে পরীক্ষা দিয়েছে ৩২৬৯জন ও ফেল করেছে ২ জন শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠানটির এবারের মোট পাশের হার ৯৯.৯৪ শতাংশ।

জানা যায়, এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৭৫২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৭৬ জন। মানবিক বিভাগ থেকে ৪১২ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২০২ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৩০০৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ২০৯৭ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২০৪০ জন।

এর আগে, বেলা ১১টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর এইচএসসি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। ২০২৩ সালে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সে হিসাবে পাসের হার কমেছে দশমিক ৮৬ শতাংশ।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।

ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২১ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৫ দশমিক ৬৫ শতাংশ, চট্টগ্রামে ৭০ দশমিক ৩২ শতাংশ, কুমিল্লায় পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ, রাজশাহীতে ৮১ দশমিক ২৪ শতাংশ, সিলেট বোর্ডে ৮৫ দশমিক ৩৯ শতাংশ, দিনাজপুরে ৭৭ দশমিক ৫৬ শতাংশ, ময়মনসিংহে ৬২ দশমিক ৮২ ও যশোরে ৬৪ দশমিক ২৯ শতাংশ বলে জানা গেছে।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

সবার অটোপাসে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর ফলাফল অবমূল্যায়ন করা হবে সূচি অনুযায়ী, মোট ৬ বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি ছিল। বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা স্থগিত এবং পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়।

Tag :
About Author Information

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

নটরডেম কলেজে ৯৯.৯৪ শতাংশ পাস, জিপিএ-৫ পেয়েছে ২৬১৮

Update Time : ০৮:০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪