অস্টেলিয়া ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৬:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১৩৩ Time View

সালাম মাহমুদ : সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্ধারিত তফসিল অনুযায়ী গতকাল ১৯ এপ্রিল ২০২৬ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে।

তফসিল অনুযায়ী, ২০ এপ্রিল ভোটার তালিকা সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হবে এবং ২১ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফরম উত্তোলন ও দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে। এরপর ২৯ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে এবং ৩০ এপ্রিল প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।

এছাড়া, ২ মে মনোনয়নপত্র সংক্রান্ত আপিল ও নিষ্পত্তি এবং ৭ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। সবশেষে, আগামী ১৫ মে ২০২৬, শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার এস এম সামছুল আলম নিক্সন, নির্বাচন কমিশনের সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা এবং সদস্য ডি এম আমিরুল ইসলাম অমর এই তফসিল ঘোষণা করেন। এ ছাড়া নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ জালাল উদ্দিন জুয়েল।

সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

Update Time : ০৬:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬