অস্টেলিয়া ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

টাঙ্গাইলের এলেঙ্গায় গোপীনাথ মজুমদার স্মৃতি সম্মাননা প্রদান

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ২৬৮ Time View

মাছুদুর রহমান মিলন, টাঙ্গাইল :

টাঙ্গাইলের এলেঙ্গায় শিক্ষাব্রতী গোপীনাথ মজুমদার স্মৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোপীনাথ মজুমদার স্মৃতি গ্রন্থাগারের পক্ষ থেকে  তিন জন অবসরপ্রাপ্ত শিক্ষককে এ সম্মাননা প্রদান করা হয়।  ০৭ নভেম্বর শুক্রবার সকালে ” মমতালয়” এ  আয়োজিত গ্রন্থাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ সম্মাননা জানানো হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার মগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনা আইচ, কালিহাতী উপজেলার মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মিঞা এবং এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষক মো. মিজানুর রহমান।

গ্রন্থাগার পরিচালনা পরিষদের আহবায়ক চৌধুরী মমতা মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাকলী মজুমদার পপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যক্ষ তপন কুমার বর্ধন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মু. হাবিবুল বাশার তারেক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক
মোঃ শফিকুল ইসলাম,সাবেক প্রধান শিক্ষক অজিত কুমার ভৌমিক, এলেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মো. মকবুল হোসেন, ডা. গনেশ চন্দ্র সাহা, ডা. বাসুদেব শীল
প্রমুখ।

উল্লেখ্য যে, প্রয়াত শিক্ষাব্রতী গোপীনাথ মজুমদার ১৯৪৮ সালের ০৭ নভেম্বর  উপজেলার এলেঙ্গা পৌরশহরের মশাজান গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাড়াও বিভিন্ন শিক্ষা,সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।  তার মৃত্যুর পর ২০২৩ সালে তার একমাত্র পুত্র ছড়াকার, কলেজ শিক্ষক ও সাংবাদিক কাশীনাথ মজুমদার পিংকু বাবার স্মরণে এ গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

টাঙ্গাইলের এলেঙ্গায় গোপীনাথ মজুমদার স্মৃতি সম্মাননা প্রদান

Update Time : ১২:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫