অস্টেলিয়া ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদি আরবের

  • Reporter Name
  • Update Time : ০৫:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৩২৮ Time View

আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। এতে পবিত্র মক্কা নগরীর সকল আবাসিক প্রতিষ্ঠানকে হজ পারমিটবিহীন, মক্কায় কাজের অনুমতি না থাকা বা বৈধভাবে অবস্থান না করা ব্যক্তিদের আবাসন না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনা সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে বলে গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী (২৯ এপ্রিল) থেকে এ নির্দেশনা কার্যকর হবে, যার মেয়াদ শেষ হবে হজ সমাপ্ত হওয়ার পর। নিরাপদ ও সুশৃঙ্খল হজ নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসেবে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। নির্দেশ পালন হচ্ছে কি না তা যাচাই করতে মক্কার আবাসিক এলাকাগুলোতে নিয়মিত টহল দেবেন সৌদির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিবৃতি বলছে, বৈধ হজ ভিসা বা বিশেষ পারমিট ছাড়াই মক্কায় প্রবেশকারী ব্যক্তিদের ২৯ এপ্রিল মঙ্গলবার থেকে শহরে থাকার অনুমতি দেয়া হবে না। এই নীতিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন থাকা হজযাত্রী ও কাজ করতে আসা ব্যক্তিরা বাদে সমস্ত ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য।

প্রতি বছর হজের মৌসুমে লাখ লাখ মুসল্লি হজ করতে সৌদি আসেন। তবে তাদের সবাই যে বৈধভাবে আসেন তা নয়। অনেকেই প্রয়োজনীয় নথি ব্যতীত অবৈধভাবে প্রবেশ করেন দেশটিতে। তাদের একটি অংশ আবার স্থায়ীভাবে সেখানেই থেকে যাওয়ার চেষ্টা করেন।

সাম্প্রতিক বছরগুলোতে এই নথিবিহীন অভিবাসীদের ব্যাপারে কঠোর নীতি নিয়েছে সৌদি আরব। অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছে দেশটি। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, সরকারি হজ নির্দেশিকার বাইরে কোনো ব্যক্তির আবাসন প্রদান কঠোরভাবে নিষিদ্ধ।

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। প্রতি বছর বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানকে আকর্ষণ করে এই ইবাদাত। সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে ব্যাপক নিরাপত্তা এবং ব্যবস্থাপনার প্রোটোকল বাস্তবায়ন করে যাতে মুসল্লিদের ব্যাপক প্রবাহ সহজভাবে পরিচালনা করা যায়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদি আরবের

Update Time : ০৫:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫