অস্টেলিয়া ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা সিডনির মিন্টোতে মানবিক উদ্যোগ : অস্ট্রেলিয়ার ‘বিগেস্ট মর্নিং টি’ এর আয়োজন অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ যানবাহন খাতের সম্ভাব্য রাজস্ব নিয়ে কিছু হিসাব:রাষ্ট্রের আয় বাড়ানোর বিকল্প পথ কি নেই? স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল অ্যাওয়ার্ড অর্জন

যুদ্ধ বন্ধের শর্তে সব জিম্মিকে মুক্তির প্রস্তাব গাজা গোষ্ঠীর

  • Reporter Name
  • Update Time : ০১:৪৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩১৩ Time View

গাজা থেকে দখলদার ইসরায়েলি সেনাদের প্রত্যাহার ও যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তে সব জিম্মিকে একসঙ্গে মুক্তির প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে এটি তাদের প্রস্তাব থাকবে।

তিনি বলেন, “আমরা দ্বিতীয় ধাপের জন্য প্রস্তুত যেখানে একসঙ্গে সব জিম্মি মুক্তি পাবে। যেটির মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হবে এবং উপত্যকা থেকে সব সেনাকে প্রত্যাহার করা হবে।”

অপরদিকে দখলদার ইসরায়েল হামাসকে শর্ত দিয়েছে, তাদের অস্ত্র ফেলে দিয়ে সব কার্যক্রমকে গুটিয়ে ফেলতে হবে। তবে হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হাজেম কাশেম এ ব্যাপারে বলেছেন, “গাজা থেকে হামাসকে নির্মূল করতে দখলদারদের (এই) শর্ত একটি মনস্তাত্বিক যুদ্ধ। এবং প্রতিরোধ বাহিনীকে গাজা থেকে প্রত্যাহার করা অথবা তাদের অস্ত্র ফেলে দেওয়ার শর্ত অগ্রহণযোগ্য।”

এদিকে কাল বৃহস্পতিবার চার জিম্মির মরদেহ ফেরত দেবে হামাস। এরপর শনিবার মুক্তি দেবে ছয় জীবিত জিম্মিকে। যদিও আগামী শনিবার তিন জিম্মিকে ছাড়ার কথা ছিল হামাসের। কিন্তু তারা এই সংখ্যা তিন থেকে ছয়ে করেছে। বিষয়টি নিশ্চিত করে হাজেম কাশেম বলেছেন, “মধ্যস্থতাকারীদের অনুরোধের প্রেক্ষিতে জীবিত জিম্মির মুক্তির সংখ্যা দ্বিগুণ করা হয়েছে, প্রমাণ করতে যে, আমরা যুদ্ধবিরতির সব ধারা কার্যকরে প্রস্তুত আছি।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে জিম্মিদের সাপ্তাহিক মুক্তি নিয়ে আপত্তি তুলেছেন। তিনি একসঙ্গে সব জিম্মির মুক্তি দাবি জানিয়েছেন। একই দাবি করেছেন জিম্মিদের পরিবারের সদস্যরাও। তারা বলেছেন, ইসরায়েল চাইলেই সবাইকে একসঙ্গে ছাড়িয়ে নিতে পারে। এমন সময়ই হামাস একসঙ্গে সব জিম্মিকে মুক্তির প্রস্তাব দিল।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন

যুদ্ধ বন্ধের শর্তে সব জিম্মিকে মুক্তির প্রস্তাব গাজা গোষ্ঠীর

Update Time : ০১:৪৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫