অস্টেলিয়া ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা ‘হৃদয়ে বাংলাদেশ’: সংলাপ, বিশ্লেষণ ও নতুন ভাবনায় অস্ট্রেলিয়া–বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন আওয়ামীলীগ এর কার্যক্রম নিষিদ্ধ করায় ১০১ সাংবাদিকের উদ্বেগ ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন ক‌মি‌টি গঠন সভাপতি সাখাওয়াত হো‌সেন বাদশা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস, মন্ত্রীর সাথে নিসচার প্রতিনিধি দলের সাক্ষাৎ হামদর্দের নতুন পণ্য আমরূপালি কালোজিরা ম্যাংগো বার এবং আমরূপালি সুইট ম্যাংগো বারের লঞ্চিং অনুষ্ঠিত কুয়াকাটায় হামদর্দ ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের সমঝোতা স্বাক্ষর টাঙ্গাইলে বিন্দুবাসিনী স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চলচ্চিত্রের নবজাগরণ: জাতীয় চলচ্চিত্র দিবস ও আমাদের স্বপ্ন শিল্পী ইমরানের গানে মাতবে সিডনি

লেবানন থেকে ফিরেছেন আরও ৪৭ বাংলাদেশি

  • Reporter Name
  • Update Time : ০২:০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ১৯৮ Time View
41

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৪৭ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে শ‌নিবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় তারা দেশে পৌঁছান।

জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এই ৪৭ জনকে দেশে ফেরত আনা হয়েছে।

দেশে ফিরে আসা অসহায় এসব নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। এ সময় প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সরবরাহ করা হয়।
সরকারের উদ্যোগে এ পর্যন্ত লেবানন থেকে ১৮টি ফ্লাইটে মোট ১ হাজার ২৪৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
লেবাননের চলমান সংঘাতে একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সরকার জানিয়েছে, লেবাননে থাকা প্রত্যেক ইচ্ছুক বাংলাদেশি প্রবাসীকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে দেশে ফিরিয়ে আনা হবে। এ ছাড়া যারা দেশে ফিরতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা

লেবানন থেকে ফিরেছেন আরও ৪৭ বাংলাদেশি

Update Time : ০২:০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫