অস্টেলিয়া ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

যুক্তরাষ্ট্রে দাবানলে পুড়ে ছাই ১০ হাজার বাড়ি-গাড়ি

  • Reporter Name
  • Update Time : ০১:০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ৪০৭ Time View

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে প্রায় ১০ হাজার ঘরবাড়ি, গাড়ি ও অন্যান্য অবকাঠামো পুড়ে গেছে। এছাড়া আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত দশ জন।

ইতিমধ্যে সেখানকার ১ লাখ ৮০ হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও দুই লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশনা পাওয়ার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।

আলজাজিরার সাংবাদিক রব রেনল্ডস বলেছেন, দাবানলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা ধারণার বাইরে। তিনি জানান, কয়েক কিলোমিটার জায়গাজুড়ে সবকিছু পুড়ে গেছে।

লস অ্যাঞ্জেলসে বেশ কয়েকটি সক্রিয় দাবানল জ্বলছে। এরমধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়েস্ট হিলে কেনেথ নামের নতুন একটি দাবানলের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, এই দাবানলটি কেউ ইচ্ছাকৃতভাবে শুরু করেছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার থেকে তাণ্ডব চালিয়ে আসছিল প্যালিসাদেস এবং ইটন নামের দুটি দাবানল।

লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস বলেছেন, বাতাসের গতি বেশি থাকায় নতুন দাবানলটি দ্রুত সময়ের মধ্যে ছড়াতে পারে। প্যালসাদেস এবং ইটন উভয় দাবানলই পাঁচ হাজার করে অবকাঠামো ধ্বংস করেছে। যার মধ্যে আছে বাড়ি-গাড়ি এবং শেড। এছাড়া এগুলোর আগুনে ৩০ হাজার একর জমি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ রবার্ট লুনা প্রেস কনফারেন্সে জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি। লুনা বলেন, “মনে হচ্ছে এই এলাকায় কেউ পারমাণবিক বোমা ফেলেছে। আমি কোনো ভালো খবর প্রত্যাশা করছি না। আশঙ্কা করছি মৃতের সংখ্যা বাড়বে।”

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

যুক্তরাষ্ট্রে দাবানলে পুড়ে ছাই ১০ হাজার বাড়ি-গাড়ি

Update Time : ০১:০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫