অস্টেলিয়া ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা সিডনির মিন্টোতে মানবিক উদ্যোগ : অস্ট্রেলিয়ার ‘বিগেস্ট মর্নিং টি’ এর আয়োজন অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ যানবাহন খাতের সম্ভাব্য রাজস্ব নিয়ে কিছু হিসাব:রাষ্ট্রের আয় বাড়ানোর বিকল্প পথ কি নেই? স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল অ্যাওয়ার্ড অর্জন

অস্ট্রেলিয়ায় সমুদ্রে বিধ্বস্ত বিমান, পর্যটকসহ নিহত ৩

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ৩৩০ Time View

অস্ট্রেলিয়ায় সমুদ্রে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় সুইজারল্যান্ড ও ডেনমার্কের দুই পর্যটকসহ পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় পার্থ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বিকেলে থমসন উপসাগরে উড্ডয়নের পরপরই প্লেনটি পানিতে তলিয়ে যায়। এতে সাতজন আরোহী ছিলেন।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক বলেন, গত রাতে পুলিশের ডুবুরিরা ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন ৬৫ বছর বয়সী মহিলা, যিনি সুইস পর্যটক, আরেকজন ৬০ বছর বয়সী ডেনমার্কের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। বিমানটির ৩৪ বছর বয়সী পাইলটও মারা গেছেন।

রজার কুক বলেন, ‘নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। এটা মেনে নেওয়া নিঃসন্দেহে প্রত্যেকের জন্য খুবই কঠিন। পশ্চিম অস্ট্রেলিয়ার পক্ষ থেকে, আমি জানাতে চাই যে, আমাদের চিন্তায় এবং আমাদের প্রার্থনায় আপনারা আছেন।’

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন

অস্ট্রেলিয়ায় সমুদ্রে বিধ্বস্ত বিমান, পর্যটকসহ নিহত ৩

Update Time : ০৮:৫৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫