অস্টেলিয়া ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় হলিউড অভিনেতা জোসেফ মিক

  • Reporter Name
  • Update Time : ১২:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ৭৮৪ Time View

সড়ক দুর্ঘটনায় মাত্র ১৬ বছর বয়সে প্রাণ হারালেন জনপ্রিয় তরুণ হলিউড অভিনেতা জোসেফ মিক। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আলাবামার ভেস্তাভিয়া হিলসে চলন্ত গাড়ি থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পিপল ম্যাগাজিন। ‘বেবি ড্রাইভার’ সিনেমায় অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। অভিনেতার অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদনজগতে।

জেফারসন কাউন্টি করোনার অফিস জানিয়েছে, ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ভেস্তাভিয়া পাহাড়ের ক্যানিয়ন রোডের ১৯০০ ব্লকে চলন্ত গাড়ি থেকে পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছিলাম। সেখানে গিয়ে আমরা ১৬ বছর বয়সী হাডসন জোসেফ মিক নামক এক তরুণের পরিচয় নিশ্চিত করি। তাঁর মুখমণ্ডল থেঁতলে গিয়েছিল। এ ছাড়া শরীরের অন্যান্য জায়গাতেও জখম পাওয়া গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার পর মিককে ইউএবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই দিনের চেষ্টাতেও মিককে ফেরানো যায়নি। তাঁর আঘাত ছিল অত্যন্ত গুরুতর। তারা আরও জানিয়েছে, ভেস্তাভিয়া হিলস পুলিশ বিভাগ ঘটনাটি তদন্ত করছে।

শনিবার মিকের অ্যাকাউন্ট থেকে এক ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে, ‘এই পৃথিবীতে মিক সামান্য সময় নিয়ে এসেছিলেন। কিন্তু এ অল্প সময়ে তাঁর অর্জন মনে রাখার মতো। তার সঙ্গে সাক্ষাৎ পাওয়া প্রত্যেককে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল মিক।’

২০১৪ সালে মাত্র ৬ বছর বয়সে অভিনয়জীবন শুরু হয় জোসেফ মিকের। মেলিসা জোয়ান হার্ট ও জালিল হোয়াইট অভিনীত টেলিভিশন মুভি ‘দ্য সান্তা কন’-এ অভিনয় করেছিলেন তিনি। ২০১৭ সালে এডগার রাইট পরিচালিত ‘বেবি ড্রাইভার’ সিনেমায় নজর কাড়েন। যাতে তিনি অ্যানসেল এলগর্টের অভিনীত সিনেমার প্রধান চরিত্র বেবির শৈশবের চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া তিনি জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ম্যাকগাইভার’ রিবুট সিরিজে অভিনয় করেন। মিক অভিনীত সিরিজের মধ্যে আরও রয়েছে ‘দ্য স্কুল ডুয়েল’ ও ‘ফাউন্ড’।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় হলিউড অভিনেতা জোসেফ মিক

Update Time : ১২:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪