অস্টেলিয়া ০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা সিডনির মিন্টোতে মানবিক উদ্যোগ : অস্ট্রেলিয়ার ‘বিগেস্ট মর্নিং টি’ এর আয়োজন অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ যানবাহন খাতের সম্ভাব্য রাজস্ব নিয়ে কিছু হিসাব:রাষ্ট্রের আয় বাড়ানোর বিকল্প পথ কি নেই? স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল অ্যাওয়ার্ড অর্জন

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৭ সেনা নিহত

  • Reporter Name
  • Update Time : ০৩:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ২৫৯ Time View

পাকিস্তানের বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমে আধা সামরিক বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে বিচ্ছন্নতাবাদীরা। এতে ৭ সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। শনিবার (১৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রদেশটির পুলিশ অফিসার হাবিব-উর-রহমান বলেছেন, বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমে পাহাড়ী কালাত জেলায় শনিবার ভোরে আধা সামরিক বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে বিচ্ছন্নতাবাদীরা। এতে ৭ সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) বলে এক মেইলের মাধ্যমে রয়টার্সকে জানিয়েছে পুলিশ।

গোষ্ঠীটি সম্প্রতি তাদের কার্যক্রম আরও গতিশীল করেছে। এর আগে গত সপ্তাহে সৈন্যরা ছুটি কাটাতে বাড়ি যাওয়ার পথে একটি রেলওয়ে স্টেশনে তাদেরকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এতে ১৯ সৈন্যসহ ২৭ জন নিহত হয়েছে।

তারও আগে গত মাসে দক্ষিণ করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলারও দাবি করেছে গোষ্ঠীটি। এতে দুই চীনা প্রকৌশলী নিহত হয়।

আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী খনিজ ও সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশের বৃহত্তর অংশের জন্য বিএলএসহ আরও বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী কয়েক দশক ধরে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই করে আসছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৭ সেনা নিহত

Update Time : ০৩:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪