অস্টেলিয়া ০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা সিডনির মিন্টোতে মানবিক উদ্যোগ : অস্ট্রেলিয়ার ‘বিগেস্ট মর্নিং টি’ এর আয়োজন অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ যানবাহন খাতের সম্ভাব্য রাজস্ব নিয়ে কিছু হিসাব:রাষ্ট্রের আয় বাড়ানোর বিকল্প পথ কি নেই? স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল অ্যাওয়ার্ড অর্জন

ট্রাম্প-বাইডেন বৈঠকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি

  • Reporter Name
  • Update Time : ০৩:৪০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ২৬৭ Time View

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে প্রথমবারের মতো তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করেন।

বুধবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউসে নবনির্বাচিত এবং বর্তমান প্রেসিডেন্টের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয়েই আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে সাংবাদিকদের বলেন, দুই ঘণ্টাব্যাপী ট্রাম্প ও বাইডেনের মধ্যে বৈঠক হয়েছে। এটি একটি অর্থবহ বৈঠক ছিল। যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন বিষয়ের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা।

নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এখন কোনো অবস্থানে আছি, সে বিষয়ে আমি তার মতামত জানতে চেয়েছি। তিনি আমাকে তা আন্তরিকতার সাথে জানিয়েছেন।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে ওয়াশিংটনে পৌঁছান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ নভেম্বর) তার ব্যক্তিগত জেট বিমানে ওয়াশিংটনে নামেন তিনি।

গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে হারান তিনি। এর পরদিন ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোনে অভিনন্দন জানান প্রেসিডেন্ট জো বাইডেন।

২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প যখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তখন রীতি মেনে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন

ট্রাম্প-বাইডেন বৈঠকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি

Update Time : ০৩:৪০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪