অস্টেলিয়া ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : ০২:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ২৪৩ Time View

আবদুল্লাহ কাদের মালদ্বীপ প্রতিনিধি :

বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম,প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনারের পিও হাবিবুর রহমান, এখানকার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন।
আলোচনায় হাইকমিশনার মালদ্বীপে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর আর্থিক লেনদেন ও রেমিট্যান্স ব্যবস্থার উন্নয়নের বিষয়ে তুলে ধরেন। তিনি দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে মালদ্বীপে বাংলাদেশের একটি ব্যাংকের শাখা খোলার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের জন্য নিরাপদ, সহজ ও সাশ্রয়ী ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদল হাইকমিশনারের প্রস্তাবকে স্বাগত জানিয়ে জানান যে, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছে এবং দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করছে। তারা প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সুবিধা ও রেমিট্যান্স সেবার উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠক শেষে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে টেলিফোনে আলাপ করেন । তিনি বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরে মালদ্বীপে একটি বাংলাদেশি ব্যাংকের শাখা খোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

সবশেষে উভয়পক্ষ প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও আর্থিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, যা সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সক্রিয় অর্থনৈতিক কূটনীতির লক্ষ্যকে এগিয়ে নেবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ

Update Time : ০২:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫