অস্টেলিয়া ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা সিডনির মিন্টোতে মানবিক উদ্যোগ : অস্ট্রেলিয়ার ‘বিগেস্ট মর্নিং টি’ এর আয়োজন অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ যানবাহন খাতের সম্ভাব্য রাজস্ব নিয়ে কিছু হিসাব:রাষ্ট্রের আয় বাড়ানোর বিকল্প পথ কি নেই? স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল অ্যাওয়ার্ড অর্জন

মেকআপের উচ্চতর প্রশিক্ষণে নেপালে মেহজাবিন সাবা

  • Reporter Name
  • Update Time : ০৬:৫২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২৩০ Time View

সালাম মাহমুদ : আন্তর্জাতিক অঙ্গনে নিজের দক্ষতা আরও সমৃদ্ধ করতে নেপাল সফরে গেছেন দেশের স্বনামধন্য ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট ও ট্রেইনার মেহজাবিন সাবা। মেকআপের উচ্চতর সার্টিফিকেট কোর্সে অংশ নিতে তিনি গত ৭ জানুয়ারি নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছান। কোর্স শেষে আগামী ১৪ জানুয়ারি তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
নেপালে অবস্থানকালে মেহজাবিন সাবা বিশ্বখ্যাত মেকআপ আর্টিস্ট লুয়ান্না চারাম্বা–র কাছ থেকে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করছেন। আন্তর্জাতিক মেকআপ ইন্ডাস্ট্রিতে লুয়ান্না চারাম্বা দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং তার প্রশিক্ষণ কর্মসূচি বিশ্বব্যাপী বেশ সমাদৃত।
এই মাস্টারক্লাসটির আয়োজন করেছে এসডি ইন্টারন্যাশনাল ও কার্মা ইন্টারন্যাশনালস, যারা আন্তর্জাতিক পর্যায়ে বিউটি ইভেন্ট ও ট্রেনিং আয়োজনের জন্য সুপরিচিত। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই বিশেষ মাস্টারক্লাসে বিভিন্ন দেশের পেশাদার মেকআপ আর্টিস্টরা অংশ নিচ্ছেন।
এছাড়া নেপাল সফরকালীন সময়েই মেহজাবিন সাবা একটি আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করবেন বলে জানা গেছে, যা তার পেশাগত সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশের সন্তান মেহজাবিন সাবা দীর্ঘদিন ধরেই দেশেই কাজ করে যাচ্ছেন এবং মেকআপ প্রশিক্ষণ ও প্রফেশনাল কাজের মাধ্যমে দেশীয় বিউটি ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত অংশগ্রহণ তার কাজের পরিধিকে আরও বিস্তৃত করছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন

মেকআপের উচ্চতর প্রশিক্ষণে নেপালে মেহজাবিন সাবা

Update Time : ০৬:৫২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬