অস্টেলিয়া ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা ‘হৃদয়ে বাংলাদেশ’: সংলাপ, বিশ্লেষণ ও নতুন ভাবনায় অস্ট্রেলিয়া–বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন আওয়ামীলীগ এর কার্যক্রম নিষিদ্ধ করায় ১০১ সাংবাদিকের উদ্বেগ ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন ক‌মি‌টি গঠন সভাপতি সাখাওয়াত হো‌সেন বাদশা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস, মন্ত্রীর সাথে নিসচার প্রতিনিধি দলের সাক্ষাৎ হামদর্দের নতুন পণ্য আমরূপালি কালোজিরা ম্যাংগো বার এবং আমরূপালি সুইট ম্যাংগো বারের লঞ্চিং অনুষ্ঠিত কুয়াকাটায় হামদর্দ ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের সমঝোতা স্বাক্ষর টাঙ্গাইলে বিন্দুবাসিনী স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চলচ্চিত্রের নবজাগরণ: জাতীয় চলচ্চিত্র দিবস ও আমাদের স্বপ্ন শিল্পী ইমরানের গানে মাতবে সিডনি

ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৫০০ জনের প্রাণহানি

  • Reporter Name
  • Update Time : ০২:১১:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৪১২ Time View
37

ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৫০০ জনের প্রাণহানি ঘটেছে। গত ১৩ জুন থেকে চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ জুন) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি ও আল-জাজিরা।

এতে বলা হয়েছে, ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৫০০ মানুষ নিহত হয়েছেন। এছাড়া চলমান এই হামলায় আহত হয়েছেন আরও ৩ হাজারের বেশি মানুষ।

তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরানের মতে নিহতের সংখ্যা সরকারিভাবে যা বলা হচ্ছে তার চেয়ে প্রায় দ্বিগুণ।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একে পোস্টে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেইন কারমানপোর বলেছেন, ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে অন্তত ১৩ শিশুও রয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৪৪ জন নারীও রয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন কারমানপোর।

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি শহরগুলিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রিহ্যাব নির্বাচন: তাসনোভা মাহবুব সালামের নানা পরিকল্পনা

ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৫০০ জনের প্রাণহানি

Update Time : ০২:১১:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫