অস্টেলিয়া ০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা সিডনির মিন্টোতে মানবিক উদ্যোগ : অস্ট্রেলিয়ার ‘বিগেস্ট মর্নিং টি’ এর আয়োজন অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ যানবাহন খাতের সম্ভাব্য রাজস্ব নিয়ে কিছু হিসাব:রাষ্ট্রের আয় বাড়ানোর বিকল্প পথ কি নেই? স্বাস্থ্য শিক্ষায় অবদানে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল অ্যাওয়ার্ড অর্জন

দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে : দুদক চেয়ারম্যান

  • Reporter Name
  • Update Time : ০৩:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৩৪৮ Time View

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে; দুর্নীতি যত কমবে; সমাজে বৈষম্য তত কমবে।

মৌলভীবাজার শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৭৫তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ শ্লোগানকে সামনে রেখে আজ দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় মৌলভীবাজারে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

দুদক চেয়ারম্যান বলেন, ‘বলা হয় সারাদেশে দুর্নীতি দমনে দুদকের অফিস, জনবল বাড়াতে হবে’ এ বিষয়ে বলতে চাই সমাজে দুর্নীতি যত কমবে দুদকের প্রয়োজনীয়তাও তত কমবে।

তিনি বলেন, ‘বৈধ সেবা প্রাপ্তির জন্য জ্ঞাতসারে আমরা সবাই ঘুষ প্রদান করে থাকি; সেটা বন্ধ করতে হবে।’

মৌলভীবাজারকে ঘুষ-দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করতে সকল পর্যায়ের সেবাদাতা- সেবাগ্রহীতাকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। আগামীতে দুর্নীতিমুক্ত জেলাগুলোর মধ্যে মৌলভীবাজার এগিয়ে থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক যুদ্ধ ঘোষণা করেছে। এ যুদ্ধে জয়লাভ  দুদকের একার পক্ষে সম্ভব নয়; এদেশের সকল জনগণকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বাধ্য হয়ে  ঘুষ দেয়। সবাই মিলে চেষ্টা করলে  দুর্নীতি দমন সম্ভব। আর ব্যক্তি হিসেবে নিজে নিজের দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি হিসেবে নিজে ঘুষ দিবেন না, প্রতিবাদ করবেন, চিৎকার করে লোকজন ডাকবেন, ভিডিও করবেন তাহলে প্রতিষ্ঠানিক দুর্নীতি কমতে বাধ্য।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং দুদকের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের  উপপরিচালক মো. এরশাদ মিয়াঁ বক্তৃতা করেন।

আজকের গণশুনানিতে ১৮টি সরকারি দপ্তরের বিরুদ্ধে মোট ৫৮টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয় । এর মধ্যে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাতের অভিযোগটি অনুসন্ধানে নেয়া হয় এবং ১১টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেয়া হয়।

এছাড়া অন্যান্য অভিযোগের বিষয়গুলোরও সমাধান দেয়া হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন

দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে : দুদক চেয়ারম্যান

Update Time : ০৩:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫