অস্টেলিয়া ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

ঢাকা কলেজ অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:৪৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৪৬৪ Time View

গত ৭ই মার্চ সিডনির ইঙ্গেলবার্নের মেজবান নামক একটি বাংলাদেশী রেস্টুরেন্টে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে অস্ট্রেলিয়াতে সর্বপ্রথমবারের মতো আয়োজিত হয় ঢাকা কলেজ অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার ইফতার মাহফিল ও নৈশভোজের অনুষ্ঠান।

অনুষ্ঠানে মুসলিম উম্মাহ সহ বিশ্বের সকল মানুষের জন্য শান্তি ও সকল অ্যালামনাইদের জন্য সুস্থতা ও বিদেহী অ্যালামনাইদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সদস্য সৈয়দ আকরাম উল্লাহ।

অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা আরিফ ইসলাম এবং সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সদস্য নিয়ামুল খান, মাহমুদুল হাসান ও ফকির আকরাম। এছাড়াও ইফতারে অংশগ্রহণ করেন ঢাকা কলেজের ১৯৭০ এর দশক থেকে শুরু করে ২০২০ দশকের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। দেশীয় মুখরোচক খাবারের সাথে কলেজ জীবনের স্মৃতিচারণায় মুখরিত ছিল ইফতারের প্রাঙ্গন।

উল্লেখ্য অস্ট্রেলিয়াতে বসবাসরত বাংলাদেশের সবচেয়ে পুরনো ও ঐতিহাসিক ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ঢাকা কলেজ অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (ডিসিএএএ/DCAAA) ফেইসবুক ভিত্তিক গ্রুপ হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে এর সদস্য সংখ্যা আড়াইশরও অধিক। ডিসিএএএ ইনক এনএসডব্লিউ অঙ্গরাজ্যের একটি নিবন্ধিত অলাভজনক সংগঠন। ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে সামাজিক উন্নয়ন সাধনে কাজ করে যেতে বদ্ধপরিকর এ সংগঠনটি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

ঢাকা কলেজ অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০২:৪৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫