অস্টেলিয়া ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

কানাডায় অবতরণের সময় উল্টে গেল বিমান, আহত ১৮

  • Reporter Name
  • Update Time : ০১:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩২৬ Time View

কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রী বহনকারী একটি বিমান উল্টে অন্তত ১৮ জন আহত হয়েছেন। বিমানটিতে ৮০ জন যাত্রী ছিল। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সংবাদমাধ্যম সিবিসি জানিয়েছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ১৩ মিনিটের দিকে পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সিআরজে৯০০ বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা না গেলেও এ বিষয়ে তদন্ত চলমান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বিমানবন্দর জানিয়েছে, জরুরি দলগুলো ঘটনাস্থলে আসছে। সমস্ত যাত্রী এবং ক্রুদের খোঁজ নেওয়া হচ্ছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, বিমানটি দুর্ঘটনার আগে ব্যাপক তুষারপাত হয়েছে। বিমানটি রানওয়েতে অবতরণের চেষ্টা করার সময় ৪০ মাইল প্রতি ঘণ্টা (৬৫ কিলোমিটার) বেগে বাতাস বইছিল।

দুর্ঘটনার ৯০ মিনিট পরই ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করেছে পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে, মন্ট্রিল ও অটোয়া বিমানবন্দর থেকে ছেড়ে আসা ২৬টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

গ্রেটার টরন্টো বিমানবন্দর কর্তৃপক্ষের সিইও ডেবোরা ফ্লিন্ট সাংবাদিকদের বলেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে কোনও প্রাণহানি হয়নি।

উল্লেখ্য, দুর্ঘটনার কারণ জানা না গেলেও টরন্টোতে শীতকালীন ঝড়ের মধ্যে প্রবল বাতাস এবং তুষারপাতের ভেতরেই এই ঘটনা ঘটল। আগের সপ্তাহের তুষারপাত ছাড়াও এই সপ্তাহান্তে আনুমানিক ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষারে ঢেকেছে কানাডিয়ান এই বিমানবন্দরটি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

কানাডায় অবতরণের সময় উল্টে গেল বিমান, আহত ১৮

Update Time : ০১:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫