অস্টেলিয়া ১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না ২০ মে ১৯৭১: এক অভিশপ্ত সকাল এবং পৃথিবীর ইতিহাসের নৃশংসতম চুকনগর গণহত্যা হাসপাতালে সড়কযোদ্ধা সোহানি: মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের সহমর্মিতা

বাংলাদেশ সাফল্যের ধারা বজায় রাখবে: আসিফ মাহমুদ

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৯:০২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ৪৫৮ Time View

শক্তিশালী ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে অসাধারণ এক জয়ের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ যুব দল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে স্বপ্নের মতো একটা ফাইনাল উপহার দিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। দুবাইয়ে আজ রোববার ভারতকে ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

শুরুতে ব্যাট করতে নেমে ১৯৮ রান তুলে টাইগার যুবারা। এরপর বল হাতে প্রতিপক্ষ ভারতকে ১৩৯ রানে অলআউট করে আকাশে উড়ল বাংলাদেশ দল। গতবার সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এসেছিল ট্রফি। এবার শক্তিশালী ভারতকে হারানোতে আনন্দটাও দ্বিগুণ লাল-সবুজের প্রতিনিধিদের।

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আশা ব্যক্ত করেন, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।

ক্রীড়া উপদেষ্টা ছাড়াও চ্যাম্পিয়ন বাংলাদেশ যুব দলকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, মাশরাফি বিন মতুর্জাও মেতেছেন তাদের বন্দনায়।

মাশরাফি বিন মর্তুজা তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জাতীয় দলের প্রাক্তন এই অধিনায়ক লিখলেন, ‘অভিনন্দন যুবারা…তোমাদের হাত ধরে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ এলো দেশে। উড়তে থাকো, যেতে হবে বহুদূর…।’ জাতীয় দলের আরেক ক্রিকেটার রুবেল হোসেন তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, ‘টানা ২য় বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বিজয়! অভিনন্দন তরুণ টাইগারদের -এর চাইতে সুন্দর দৃশ্য আর কি হতে পারে।’

এমন প্রশংসাই প্রাপ্য জুনিয়র টাইগাররা। কারণ তাদের হাত ধরে বাংলাদেশ আরও একবার বুঝিয়ে দিল এশিয়ার সেরা তারাই!

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা

বাংলাদেশ সাফল্যের ধারা বজায় রাখবে: আসিফ মাহমুদ

Update Time : ০৩:৪৯:০২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪