অস্টেলিয়া ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সিডনিতে ল্যাবরেটরিয়ান ’৯৮-এর মিলনমেলা, যোগ দেন ক্যানবেরা ও কানাডার বন্ধুরাও মেলবোর্নে ভিক্টোরিয়া বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ‘ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন সিডনিতে অনুষ্ঠিত হলো ‘NEXT25: A Muslim Youth Summit’: ব্যাপক সাড়া চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত নিউইয়র্কে ‘চুরাশিয়ান’দের জমকালো মহামিলন ভ্যান চুরিতে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফের মুখে ফের হাসি ফুটালেন অধ্যাপক কামরুন নাহার হারুন ভারতে যাচ্ছে ময়না

সিডনিতে ল্যাবরেটরিয়ান ’৯৮-এর মিলনমেলা, যোগ দেন ক্যানবেরা ও কানাডার বন্ধুরাও

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৯ Time View

সিডনি প্রতিনিধি :

বন্ধুত্ব, স্কুলজীবনের স্মৃতিচারণ এবং পরিবারের সদস্যদের অংশগ্রহণে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে ঢাকার গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ১৯৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের বার্ষিক মিলনমেলা।

গত ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ওয়েস্টার্ন সিডনির বাঙ্গারিবি পার্কে (Bungarribee Park) আয়োজিত এ মিলনমেলায় সিডনিতে বসবাসরত ল্যাবরেটরিয়ান ’৯৮ (Lab98)-এর বন্ধুদের পাশাপাশি ক্যানবেরা থেকেও প্রাক্তন শিক্ষার্থীরা যোগ দেন। এমনকি সুদূর কানাডা থেকেও একজন বন্ধু অনুষ্ঠানে অংশ নেন। বন্ধু ও তাঁদের পরিবারের সদস্যদের মিলিয়ে প্রায় ৬০ জনের উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত ও আনন্দঘন মিলনমেলায়।

সকাল থেকে বিকেল পর্যন্ত চলে গল্প, আড্ডা, স্কুলজীবনের স্মৃতিচারণ এবং নানা আনন্দ আয়োজন। অংশগ্রহণকারীদের জন্য ছিল সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা। পাশাপাশি শিশু ও বড়দের জন্য আয়োজন করা হয় বিভিন্ন মজার খেলা ও প্রতিযোগিতা।

এবারের মিলনমেলার অন্যতম বিশেষ আকর্ষণ ছিল Lab98 বন্ধুদের জন্য তৈরি করা অভিনব নকশার টি-শার্ট। বন্ধুদের সন্তানদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাদের কল্পনায় বাবারা স্কুলজীবনে কেমন ছিলেন। এ ভাবনা থেকে শিশুদের নিজেদের মতো করে ছবি আঁকতে উৎসাহিত করা হয়। তাদের আঁকা ছবিগুলো একত্র করে একটি বিশেষ কোলাজ তৈরি করা হয়, যা স্থান পায় মিলনমেলার জন্য তৈরি টি-শার্টে।

সন্তানদের কল্পনায় বাবাদের স্কুলজীবনের প্রতিচ্ছবি এবং প্রজন্মের সঙ্গে প্রজন্মের স্মৃতির এই মেলবন্ধন বিশেষ টি-শার্টটিকে এবারের আয়োজনের একটি ব্যতিক্রমী ও স্মরণীয় স্মারকে পরিণত করে।

দিনভর হাসি, আড্ডা, খেলাধুলা ও পুরোনো দিনের স্মৃতিচারণের মধ্য দিয়ে বন্ধু এবং তাঁদের পরিবারের সদস্যরা একসঙ্গে আনন্দময় সময় কাটান। কর্মব্যস্ত জীবন ও ভৌগোলিক দূরত্ব পেরিয়ে স্কুলজীবনের বন্ধুদের আবারও একত্র হওয়ার সুযোগ করে দেয় এ আয়োজন।

বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করা, পরিবারের সদস্যদের সম্পৃক্ত করা এবং পরবর্তী প্রজন্মের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সম্প্রীতি গড়ে তোলার মধ্য দিয়ে ল্যাবরেটরিয়ান ’৯৮-এর এবারের বার্ষিক মিলনমেলা সবার জন্য একটি স্মরণীয় আয়োজন হয়ে থাকে।

Tag :
About Author Information

সিডনিতে ল্যাবরেটরিয়ান ’৯৮-এর মিলনমেলা, যোগ দেন ক্যানবেরা ও কানাডার বন্ধুরাও

সিডনিতে ল্যাবরেটরিয়ান ’৯৮-এর মিলনমেলা, যোগ দেন ক্যানবেরা ও কানাডার বন্ধুরাও

Update Time : ০৫:৫৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬